dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চট্টগ্রামে কিশোরের আত্মহত্যা: এসআইয়ের বিরুদ্ধে মামলা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০১:০৩ এএম, ২০২০-০৭-২৮

চট্টগ্রামে কিশোরের আত্মহত্যা: এসআইয়ের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে এক কিশোরের আত্মহত্যার ঘটনায় পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম আদালতে মামলাটি করেন ওই কিশোরের মা রুবিনা আক্তার। আদালত মামলাটি আমলে নিয়ে নগর গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামি সাময়িক বরখাস্ত হওয়া এসআই হেলাল খান। তিনি চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানায় কর্মরত ছিলেন।

রুবিনা আক্তারের আইনজীবী রোকসানা আক্তার@ সাংবাদিকদের বলেন, পুলিশের নির্যাতন ও হেফাজতে মৃত্যুর ঘটনায় এসআই হেলাল ও তাঁর সোর্সদের বিরুদ্ধে মামলা করা হয়। আদালত ঠিকানা স্পষ্ট না হওয়ায় সোর্সদের বাদ দিয়ে হেলালের বিরুদ্ধে মামলা নিয়ে গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
দুই সোর্স নিয়ে ১৬ জুলাই রাতে নগরের আগ্রাবাদ বাদামতলী বড় মসজিদ গলিতে যান এসআই হেলাল খান। সেখানে দশম শ্রেণি পড়ুয়া কিশোর সালমান ইসলাম ওরফে মারুফের সঙ্গে সোর্সসহ পুলিশ কর্মকর্তার কথাকাটাকাটি হয়। এরপর হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। সালমানের পরিবারের দাবি, টাকার জন্য এসেছিলেন এসআই হেলাল। এক লাখ টাকা দাবি করেছিলেন এসআই। নইলে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন। পরে ভয়ে সালমানের পরিবার ৩০ হাজার টাকা দিতে রাজি হন। এর মধ্যে সালমানের মা এবং বোনের সঙ্গেও পুলিশ ও সোর্স ধস্তাধস্তি শুরু করে। তাতে সালমানের বোন অচেতন হয়ে পড়েন। পুলিশ বোন ও মাকে হাসপাতালে নিয়ে যায়। তবে সালমানের ভেবেছিল, পুলিশ তার মা- বোনকে থানায় নিয়ে গেছে। এতে ক্ষোভে সে বাসায় আত্মহত্যা করে।
ঘটনার পর পুলিশ কমিশনার তদন্ত কমিটি গঠন করেন। কমিটির প্রধান নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (পশ্চিম) মনজুর মোরশেদ ২০ জুলাই তদন্ত প্রতিবেদন দেন। সেখানে বলা হয়, ইয়াবা দিয়ে ফাঁসাতে এই কাণ্ড ঘটেছে। প্রতিবেদন পাওয়ার পর পুলিশ কমিশনার হেলাল খানকে সাময়িক বরখাস্ত এবং বিভাগীয় মামলা করার নির্দেশ দেন। একই সঙ্গে ডবলমুরিং থানার ওসি সুদীপ দাশকে শোকজ করে। তাঁর গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে। পরে নগরের ১৬ থানার প্রায় ৪০ জন এসআই, এএসআইকে বদলি করেন পুলিশ কমিশনার। যাদের বিরুদ্ধে সাদা পোশাকে অনুমতি ছাড়া অভিযান পরিচালনার অভিযোগ রয়েছে।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর