dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


সেলফি তুলতে গিয়ে মারা গেলেন ভারতীয় ক্রিকেটার শিখর গাওলি

ক্রীড়া প্রতিবেদক    |    ১০:৩৮ এএম, ২০২০-০৯-০৫

সেলফি তুলতে গিয়ে মারা গেলেন ভারতীয় ক্রিকেটার শিখর গাওলি

ভ্রমণে বেরিয়ে পড়ার নেশা ছিল তার। আর সুযোগ পেলেই বন্ধুদের নিয়ে আড্ডা দিত। বিভিন্ন লোকেশনে সেলফি তোলাও ছিল তার সেই নেশার অন্যতম উপকরণ। কিন্তু এই নেশাই যেন তার প্রাণনাশের কারণ হয়ে হবে কে জানত!
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) ভারতের এক ক্রিকেটার পাহাড়ে ট্র্যাকিং করতে গিয়ে সেলফি তোলার সময় ২৫০ ফুট উঁচু থেকে পড়ে যান। মুহূর্তেই তিনি প্রাণ হারান। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সেলফি তুলতে গিয়ে মারা যাওয়া ওই ভারতীয় ক্রিকেটারের নাম শিখর গাওলি। তার বয়স হয়েছিল ৪৫ বছর। মহারাষ্ট্র দলের হয়ে রঞ্জি ট্রফিতে দুটি ম্যাচ খেলেছেন শিখর। মৃত্যুবরণ করার আগে মহারাষ্ট্র রঞ্জি দলের ফিটনেস ট্রেইনারের দায়িত্ব পালন করতেন তিনি।

মৃত্যুর খবরটি লগাতপুরি পুলিশ স্টেশনের ইন্সপেক্টর অশোক রত্নপারখি গাওলি নিশ্চিত করেছেন।

ইন্সপেক্টর অশোক বলেন, ‘শিখরের সঙ্গে থাকা বন্ধুরা আমাদের জানিয়েছে, সেলফি তুলতে গিয়ে নিজের ভারসাম্য হারিয়ে ফেলে এবং নিচে পড়ে গিয়ে মারা যান। ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এদিকে গাওয়ালির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রিয়াজ বাগওয়ান।

রিয়াজ বাগওয়ান বলেন, ‘সপ্তাহ দুয়েক আগে শিখরের বাবার মৃত্যু হয়। পরিবারটি কঠিন সময়ের মধ্যে ছিল। এরইমধ্যে শিখরকে হারাল তারা। শিখর আমাদের দলের অভিজ্ঞ ও খুব কার্যকরী স্টাফ ছিল। আমরা শিগগিরই শিখরের পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে যাব।’ 

শিখরের ঘনিষ্ঠ ছিলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান কেদার যাদব। শিখরের এমন চলে যাওয়াকে মেনে নিতে কষ্ট হচ্ছে যাদবের। 

যাদব বলেন, ‘খুবই কর্মঠ ছিলেন শিখর। সবাই সাহায্য করতেন। তার মতো ট্রেইনারের তুলনা হয় না। সবসময় হাসিমুখে আমাদের উন্নতি চাইতেন। মহারাষ্ট্র খেলোয়াড়রা এবং ব্যক্তিগতভাবে আমিও তাকে অনেক মিস করব।’

রিলেটেড নিউজ

২৭ রানের জয়ে সিরিজ বাংলাদেশের: দ্বিতীয় টি-টোয়েন্টি

২৭ রানের জয়ে সিরিজ বাংলাদেশের: দ্বিতীয় টি-টোয়েন্টি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ১০২ রানে অলআউট, ২৭ রানের জয় কতটা মধুর! ১৮.৩ ওভার পর্যন্ত টিকল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ...বিস্তারিত


মধুপুরে বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস ছালাম ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মধুপুরে বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস ছালাম ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

দৈনিক অনুসন্ধান :   আঃ হামিদ মধুপুর  টাঙ্গাইল  প্রতিনিধিঃ সুস্থ দেহ সুস্থ মন! যদি থাকে ক্রীড়ায় মন, এই উপপাদ্যকে...বিস্তারিত


মিট এন্ড গ্রিট উইথ সাকিব আল হাসান, পেজেন্টস বাই রিভারটেল

মিট এন্ড গ্রিট উইথ সাকিব আল হাসান, পেজেন্টস বাই রিভারটেল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : রবিবার নিউইয়র্কের জ্যাকসান হাইটসে রিভারটেলের অফিসে হয়ে গেল এক মতবিনিময় সভা। পুরো অনুষ্ঠান জুড়à...বিস্তারিত


যুক্তরাষ্ট্রে চারটি ইভেন্টে একমাত্র বাংলাদেশী হিসেবে গোল্ড মেডেল জিতেছে আয়াস ওয়াফাহ

যুক্তরাষ্ট্রে চারটি ইভেন্টে একমাত্র বাংলাদেশী হিসেবে গোল্ড মেডেল জিতেছে আয়াস ওয়াফাহ

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নিউইয়র্ক ইউনাইটেড তাইকোয়ান্দ ও কিক বক্সিং টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসাবে  চারটি ইভেন্ট...বিস্তারিত


খুটাখালীতে  জাফর আলম এমপি প্রদত্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খুটাখালীতে জাফর আলম এমপি প্রদত্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি :   সেলিম উদ্দীন, ঈদগাঁও। কক্সবাজারের চকরিয়ায় উপজেলার খুটাখালী অঙ্গীকার ক্রীড়া সংসদের উদ্যোগে à...বিস্তারিত


মধুপুরের আউশনারায় চেয়ারম্যান কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্ভোধন

মধুপুরের আউশনারায় চেয়ারম্যান কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্ভোধন

দৈনিক অনুসন্ধান : আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ  টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নে মমিনআরা স্পোà...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর