dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


২৫ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তার চাদরে চট্টগ্রাম নগরী

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০২:১৯ পিএম, ২০২১-০১-২৬

২৫ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তার চাদরে চট্টগ্রাম নগরী

সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম মহানগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। শুধু সিএমপির পুলিশই নয়, চট্টগ্রাম রেঞ্জের এক হাজারসহ সারাদেশ থেকে আনা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি টহল থাকবে নগর জুড়ে। ইতোমধ্যে ২৫ প্লাটুন বিজিবি নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে। নগরীর সাড়ে ৭৩৫টি ভোট কেন্দ্রে প্রায় সাড়ে চৌদ্দ হাজার লোকবল আইনশৃঙ্খলা রক্ষার কাজে দায়িত্ব পালন করবে। এর বাইরেও বিপুল সংখ্যক পুলিশ স্বাভাবিক পুলিশি কার্যক্রমে নিয়োজিত থাকবে। বিজিবি, র‌্যাব, পুলিশ এবং আনসার সদস্যসহ আইন শৃংখলা রক্ষাকারী বিপুল সংখ্যক ফোর্সের সার্বক্ষণিক নজরদারিতে সুরক্ষিত নগরী।
চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) সূত্র মতে জানা যায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বহুল প্রত্যাশার নির্বাচনকে ঘিরে নগরজুড়ে সর্বাত্মক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। চট্টগ্রাম মহানগরীর ৭৩৫টি ভোট কেন্দ্রের প্রতিটির ব্যাপারেই সর্বাত্মক সতর্কতা অবলম্বন করে নিরাপত্তা ছক তৈরি করা হয়েছে। এরমধ্যে ৪২৯টি ভোটকেন্দ্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হচ্ছে। এগুলোর প্রতিটিতে ৬ জন করে পুলিশ, দুইজন পিসি এপিসি এবং দশজন আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে। এর বাইরে ৩০৬টি কেন্দ্রের প্রতিটিতে ৪ জন পুলিশ, পিসি এপিসি ২ জন এবং ১০ জন আনসার মোতায়ন করা হচ্ছে। এর বাইরে ১৪০টি স্ট্রাইকিং ফোর্স গঠন করা হয়েছে। এগুলোতে ৪১০ জন পুলিশ সদস্যের পাশাপাশি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা থাকবেন। ৪১টি ওয়ার্ডের প্রতিটিতে ১২ জন করে র‌্যাব সদস্যের টহল দলের পাশাপাশি ২৫ প্লাটুন বিজিবি মোতায়ন থাকছে।
নির্বাচন উপলক্ষে ৪১০টি মোবাইল টিম, ১৪০ স্ট্রাইকিং ফোর্স এবং ৭৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকছেন। প্রতি ওয়ার্ডে একজন করে ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ থাকবেন। বিজিবির প্রতি প্লাটুনের সাথে একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। র‌্যাব সদস্যদের সাথেও তিনজন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। গতকাল থেকে শুরু করে চারদিন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর বিশাল বহর নগরীতে নিরাপত্তা বলয় তৈরি করবে। ১৪ হাজার ৩৭০ জন ফোর্সের এই নিরাপত্তা ছাদর নগরীর নিরাপত্তা নিশ্চিত করবে বলেও সিএমপির শীর্ষ একজন কর্মকর্তা জানান। তিনি দৈনিক অনুসন্ধানকে বলেন, ভোটে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সুযোগ কাউকে দেয়া হবে না। কেন্দ্র দখল বা ভোটকেন্দ্রে যেতে কাউকে বাধা দেয়া হলে পরিণতি খারাপ হবে।
নগর পুলিশের একাধিক শীর্ষ কর্মকর্তার সাথে গতকাল আলাপকালে জানা যায়, ভোটোৎসবের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। উৎসবের এই আমেজ কাউকে নষ্ট করতে দেয়া হবে না। যে কোনো মূল্যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করা হবে বলে তারা উল্লেখ করেন।

রিলেটেড নিউজ

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত


জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক  (চকরিয়া–পেকুয়া আসন)

জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক (চকরিয়া–পেকুয়া আসন)

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত


চট্টগ্রাম-৩, সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় গণ মানুষের ঢল

চট্টগ্রাম-৩, সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় গণ মানুষের ঢল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর