dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


নাচোলে এমপির শ্যালকের বাড়ি থেকে চোরাই শ্যালো মেশিন উদ্ধার

দৈনিক অনুসন্ধান    |    ০৯:৩৬ পিএম, ২০২২-০৮-০৬

নাচোলে এমপির শ্যালকের বাড়ি থেকে চোরাই শ্যালো মেশিন উদ্ধার

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ চোরাই শ্যালো মেশিন এমপির শ্যালক নোমানের বাড়ি থেকে উদ্ধার করলেও মামলা নিতে গড়িমসি করছেন নাচোল থানার ওসি মিন্টু রহমান। শ্যালো মেশিনের মালিক উপজেলার সদর ইউনিয়নের ঝিকড়া পাঠানপাড়ার নূরুয়ার ছেলে মজনু জানান, গত মঙ্গলবার (২ আগষ্ট) তার জমিতে সেচ দেওয়ার জন্য তার একটি শ্যালো মেশিন মাঠে নিয়ে যায়। জমিতে আরও সেচ দেওয়া জন্য মঙ্গলবার রাতে মাঠেই মেশিনটি রেখে দেয় মজনু।

পরদিন বুধবার (৩ আগষ্ট) সকালে মাঠে গিয়ে মেশিনটি দেখতে না পেয়ে অনেক যায়গায় খুঁজাখুজি করে। মজনু উপজেলার ও পার্শবর্তি নিয়ামতপুর, তানোর উপজেলার ভাংড়ির দোকানে খোঁজ খবর নেয়। এক পর্যায়ে মজনু জানতে পারে উপজেলার কালইর বাজারে ভাংড়ির দোকানদার তোরিকুলের দোকানে মেশিনটি আছে। বিষয়টি নাচোল থানা পুলিশকে জানালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই রাতেই ঝিকড়ার মোড়ের ভাংড়ি ব্যবসায়ী মোক্তারের ছেলে মোশদুল (৩৫) মেশিনটি রাতারাতি ফেরত নিয়ে এসে গফুরের বাড়িতে রাখে।

পরে গফুর বেকায়দায় পড়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ আমিনুল ইসলামের মামাতো ভাই ও শ্যালক নোমান আলীকে মেশিনটি জমা দেয়। মজনু নাচোল থানা পুলিশকে বিষয়টি বিস্তারিত জানায়। পুলিশ প্রথমে বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করলেও নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানের নির্দেশে পুলিশের একটি অভিযানিক দল গত বৃহস্পতিবার (৪ আগষ্ট) গভীর রাতে এমপির শালা নোমান আলীর বাড়ি থেকে চুরি হওয়া শ্যালো মেশিনটি উদ্ধার করে থানা হেফাজতে রাখে।

মজনুর অভিযোগ, তার অভিযোগের প্রেক্ষিতেই ওই মেশিনটি উদ্ধার করা হলেও অজ্ঞাত কারণে থানায় মামলা নিচ্ছেন না থানার ওসি। এদিকে শ্যালো মেশিন উদ্ধারের পর থেকেই উপজেলার ভুজইল গ্রামের পেশাদার ও চিহ্নিত দালাল (বিএনপি নেতা) মৃত হাজী শাফাতুল্লার ছেলে জামাল উদ্দীনের কথায় থানার ওসি মামলা নিতে গড়িমসি করেন। এদিকে দালাল জামাল শ্যালো মেশিন চুরির সাথে জড়িত চার চোরের নিকট থেকে ৪০ হাজার টাকা তুলে ওসির নাম ভাঙিয়ে দালালী চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, ওই চিহ্নিত দালাল জামাল দিনরাত থানায় দালালী করে।

থানার সিসি টিভির ফুটেজ চেক করলে তার দালালীর প্রমান পাওয়া যাবে। দালাল জামালের নেতৃত্বে আমাকে চাপ দিয়ে বিষয়টি গোপনে মিমাংসার চেষ্টা চলছে বলে মজনু জানিয়েছেন।
এবিষয়ে নাচোল ইউনিয়নের সংশ্লিষ্ট ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার সাদিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জানান, আমি পুরো বিষয়টি অবগত, নোমানের বাড়ি থেকে চোরাই শ্যালো উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে গেছে। তবে জামালের মাধ্যমে দফারফা হওয়ার কারণে থানায় মামলা নেয়নি।

এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, ওইরাতে খবর পেয়ে পুলিশ অভিযানে নামে। বিভিন্ন সূত্র ধরে অবশেষে নামো ঝিকড়া গ্রামের পাঠানপাড়ার মৃত গোলাম রশুলের ছেলে নোমান আলীর বাড়ি থেকে মেশিনটি উদ্ধার করা হয়। মজনু নিজেই থানায় অভিযোগ করতে অস্বীকৃতি জানান বলেও জানান ওসি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। জামাল দালালের বিষয়ে জানতে চায়লে ওসি বলেন, সে আমাদের থানার প্রয়োজনীয় বাজার করে দেয়, বিভিন্ন সাহায্য সহযোগিতা করে।

ফয়সাল আজম অপু, 
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
০৫.০৮.২০২২

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর