শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:২২ পিএম, ২০২২-০২-২৫
চট্টগ্রামের সন্দ্বীপে হাতকড়াসহ পালানোর সাত ঘণ্টা পর আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের পণ্ডিতের হাট এলাকার একটি পানের বরজ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে সন্ধ্যা সাতটার দিকে নাছির কোম্পানির মুরগির খামার এলাকা থেকে সন্দ্বীপ থানায় নিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি হাতকড়াসহ পালিয়ে যান।
গ্রেপ্তার ব্যক্তির নাম আবদুল হালিম (৩০)। তিনি মুছাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছুনু মিয়ার বাড়ির বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
পুলিশ জানায়, আবদুল হালিম বুধবার সন্ধ্যায় নাছির কোম্পানির মুরগির খামার এলাকায় একজন ইয়াবা ক্রেতার জন্য অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সন্দ্বীপ থানা-পুলিশের একটি দল তাকে ঘটনাস্থলে ১০টি ইয়াবাসহ গ্রেপ্তার করে। পরে হালিমকে একটি সিএনজিচালিত অটোরিকশায় সন্দ্বীপ থানায় নিয়ে যাচ্ছিল পুলিশ। অটোরিকশাটি পণ্ডিতের হাট এলাকায় পৌঁছালে আবদুল হালিম হাতকড়াসহ অটোরিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যান। ওই সময় সড়ক অন্ধকার থাকায় হালিম সহজে গা ঢাকা দেন।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য আবু তাহের বলেন, হাতকড়াসহ আবদুল হালিম পালিয়ে যাওয়ার খবরটি ছড়িয়ে পড়ে। পুলিশের পাশাপাশি স্থানীয় লোকজনও হালিমকে তন্নতন্ন করে খুঁজতে থাকেন। তিনিও পুলিশের সঙ্গে ছিলেন। আসামি হালিম একটি পানের বরজে লুকিয়ে ছিলেন। পরে রাত দুইটার দিকে পুলিশ পানের বরজ থেকে হালিমকে গ্রেপ্তার করে।
সন্দ্বীপ থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, হাতকড়াসহ ওই আসামি পালিয়ে যাওয়ার পর পুলিশের একাধিক দল অভিযানে নামে। পরে মধ্যরাতে ওই আসামিকে পানের বরজ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited