শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৪৬ পিএম, ২০২৩-০৯-২০
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু সৈনিক লীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গৃহীত হয় শীঘ্রই ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হবে। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকাল ৪ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল সন্মেলন কক্ষে বিশেষ বর্ধিত সভায় জেলা কমিটি অনুমোদন দেয়ার বিষয়ে সময় সাপেক্ষ সিদ্ধান্ত নেয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক মরসালিন হকের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক বাবুল আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ মোঃ গোলাম রাব্বানী, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লে. কর্নেল রমজান আলী সরকার ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তামজীদ বিন রহমান তূর্য, বিশেষ বক্তা ছিলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুর আলম খান পাপ্পু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মীর মোহাম্মদ রাশেদ, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম জাকির হোসেন প্রমূখ।
সংগঠনটি পরবর্তীতে আলোচনা সাপেক্ষে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব হারুন অর রশিদ সিআইপি ও সাধারণ সম্পাদক তামজীদ বিন রহমান তূর্য স্বাক্ষরিত একটি সূত্রে উক্ত কমিটির অনুমোদন দেয়া হবে।
বিগত দিনের সাংগঠনিক কর্মকান্ড বিবেচনা করে প্রথম বারের মতো চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদ সহ বঙ্গবন্ধু সৈনিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ০৩ বছরের জন্য অনুমোদন দেয়া হবে।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ আরও জানান, আশা করি বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি গঠন হলে, গঠনতন্ত্র অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির কর্মকান্ড পরিচালিত হবে। আমরা বিশ্বাস করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited