শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:২৭ পিএম, ২০২২-০৭-২৬
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ
জাতীয় মৎস্য সপ্তাহ চলাকালীন সময়ে টাঙ্গাইলের মধুপুুরে চায়না জাল ও কারেন্ট জাল ব্যবহার রোধে ভ্রাম্যামন আদালত পরিচালিত হয়েছে মধুপুরের ভান্ডারগাতী এলাকার নরিল্লা বিলে। মঙ্গলবার (২৬জুলাই) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ৩০টি চায়না জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও অবাধ বিচরণে বাধা সৃষ্টি কারীদের সতর্ক করা ও দেশীয় প্রজাতির মাছ নির্মূলের মতো অপকর্ম রোধের জন্যই এই আদালত পরিচালিত হয়। মধুপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম জানান, বর্ষা মৌসুম শুরু হওয়ার সাথে সাথেই কতিপয় মৎস্যজীবী ও মাছ শিকারীরা চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল ব্যবহার করে মাছ নিধনে মেতে উঠে। এতে করে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও অবাধ বিচরণ ব্যাপকভাবে বাধা গ্রস্ত হতে থাকে। শুধু তাই নয় দেশীয় প্রজাতির মাছ নির্মূল হওয়ার আশংকা সৃষ্টি হয়। কৌশলী ওই মাছ শিকারীরা সন্ধ্যার পর চায়না জাল ও কারেন্ট জাল বিল জুড়ে বিভিন্ন স্থানে পেতে রাখে। বড় মাছ থেকে শুরু করে পোনা মাছ পর্যন্ত ওই জালে আটকা পরে। ভোর বেলায় তারা ওই জাল ডাঙ্গায় তুলে মাছ ধরে বাজারে বিক্রি করে। এমন পরিস্থিতিতে বিকাল বেলাতেই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় মঙ্গলবার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন এই ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন। এসময় মৎস্য অধিদপ্তর মধুপুরের কর্মকর্তা কর্মচারি, উপজেলা প্রশাসনের কর্মাচারিদের সহযোগিতায় ৩০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। সকলের উপস্থিতিতে বিকাল বেলাতেই মাছ ধ্বংস কারি জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মধুপুর থানা পুলিশ সহযোগিতা করেন এসময় এলাকার লোকজনও প্রশাসনকে সহযোগিতা করেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited