শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৩:৪১ পিএম, ২০২২-০৮-০৩
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের দরিদ্র পরিবারের সন্তান মিটুল। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘সি’ ইউনিটের ভর্তির পরীক্ষার সমন্বয়ক এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. সাহেদ জামান ২৩ হাজার ৯৯৫ জন ভর্তিচ্ছু মনোনীত করে এ ফল প্রকাশ করেন।
মিটুল উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ী (নামোটোলা) গ্ৰামের আব্দুল করিমের ছেলে।
জানতে চাইলে মিটুল বলেন, প্রতিনিয়ত জীবনের সঙ্গে যুদ্ধ করে পড়ালেখা করেছি। অনেক ইচ্ছে ছিল রাজশাহী বিশ্ববিদ্যলয়ে পড়ালেখা করার। এই ইচ্ছে আমার পূরণ হয়েছে। তাতে আমি খুব আনন্দিত। এ আনন্দের কথা ভাষায় প্রকাশ করার মত না।
তিনি আরও বলেন, আমি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ১০৩০, বুয়েটে -১৪৮৪, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছি। আমার লক্ষ্য ছিলো ইঞ্জিনিয়ার হওয়ায় কিন্তু সাবজেক্ট মনের মতো না হওয়ায় এখন ডাক্তারি পড়বো বলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। ছেলের এমন ভালো ফলাফল হওয়ার প্রতিক্রিয়া জানতে মিটুলের বাবা আব্দুল করিম এর কাছে জানতে চাইলে।
তিনি বলেন, আমার ছেলেটা ছোট থেকেই খুব মেধাবী। তাকে লেখাপড়ার জন্য কখনো বলতে হয়নি। আমার ৪ ছেলে ও ১ মেয়ে। তার মধ্যে মিটুল তৃতীয়। তিনি আরও বলেন,আমি মুর্খসূর্খ মানুষ। তাই অন্য সন্তানদের তেমন লেখাপড়া করাতে পারিনি। এখন শুধু স্বপ্ন দেখি মিটুল বড় হয়ে একটা চাকরি করে সমাজের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে। নয়াদিয়াড়ী হাজী ইয়াকুব আলী মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান আলী বলেন, মিটুল ছোট থেকে ভালো ছাত্র ছিল।
এছাড়াও তার পরিবারের লোকজনও বলতো বাড়িতে সব সময় লেখাপড়া করে মিটুল। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার "সি" ইউনিটে প্রথম হওয়া আমরাও আনন্দিত। মিটুল স্থানীয়, ২০১৯ সালে নয়াদিয়াড়ী হাজী ইয়াকুব আলী মন্ডল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০২১ সালে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্ৰী কলেজ থেকে এইচএসসি তে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল।
ফয়সাল আজম অপু,
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
০৩.০৮.২০২২
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited