শিরোনাম
সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি | ০৯:৫০ পিএম, ২০২৩-১২-০৮
ঈদগাঁও প্রতিনিধি।
কক্সবাজারের কুতুবদিয়া থানার ওসি শুভ রঞ্জন চাকমা (৭৮০৬১২৪০৭৪)-কে ঈদগাঁও থানার ওসি হিসাবে এবং ঈদগাঁও থানার ওসি মো: গোলাম কবিরকে (৮৪০৮১২১৮৪১) কুতুবদিয়া থানার ওসি হিসাবে বদলী করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশ হেডকোয়ার্টারের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখার অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কক্সবাজারের কুতুবদিয়া ও ঈদগাঁও থানার ওসি সহ সারা দেশের মোট ৩৩৮ জন ওসিকে দেশের বিভিন্ন থানায় ওসি পদে পদায়ন করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ৩৩৮ থানার ওসিকে বদলির অনুমোদন দেয় নির্বাচন কমিশন (ইসি)।
প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে দেশের যেসব থানার ওসিদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি চাকরির মেয়াদ হয়েছে, তাদের অন্যত্র বদলি করতে চিঠি দেয় ইসি। এর পরিপ্রেক্ষিতে বুধবার দেশের ৩৩৮ থানার ওসি’র বদলির প্রস্তাব পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ওসি বদলির অনুমোদন দেয় নির্বাচন কমিশন।
উল্লেখ্য, শুভ রন্জন চাকমা ইতিপূর্বে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত), অফিসার ইনচার্জ (ওসি) কুতুবদিয়া থানায় দায়িত্ব পালন করেছেন।
৮/১২/২০২৩ খ্রি.
সেলিম উদ্দীন, ঈদগাঁও।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited