dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


বড়লেখায় বানের পানিতে ডুবে ব্যবসায়ী ও বৃদ্ধ নিহত

দৈনিক অনুসন্ধান    |    ১১:০৫ এএম, ২০২২-০৭-০৪

বড়লেখায় বানের পানিতে ডুবে ব্যবসায়ী ও বৃদ্ধ নিহত


 
বড়লেখা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর গ্রামে নৌকা ডুবে নিখোঁজের ১৪ ঘন্টা পর রোববার সকাল ৯টায় সুড়িকান্দি ছালিয়াবন্দ এলাকায় ব্যবসায়ী আব্দুল আজিজ কয়েছের লাশ ভেসে উঠেছে। তিনি তালিমপুর গ্রামের মৃত সফিক উদ্দিন বলাইর ছেলে। কয়েছ দীর্ঘদিন ধরে স্বপরিবারে গাজিটেকা গ্রামে বসবাস করছেন।

এদিকে, শনিবার সন্ধ্যায় বানের পানিতে ডুবে নিহত বৃদ্ধ আব্বাস আলীর লাশ উদ্ধার করেছেন স্বজনরা। তিনি পেনাগুল গ্রামের মৃত আব্দুল বারির ছেলে। বন্যার পানি ডিঙিয়ে ভাতিজার বাড়িতে ভাত খেতে যাওয়ার পথে গভীর পানিতে ডুবে যান।

এলাকাবাসী নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭ টায় বড়লেখা হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুল আজিজ কয়েছ ও তার বড়ভাই আব্দুল রউফ নৌকায় মাছ ধরতে উপজেলার সুড়িকান্দি ছালিয়াবন্দে যান। এসময় হঠাৎ নৌকাটি ডুবে যায়। পরে আব্দুল রউফ সাঁতরে পারে উঠতে পারলেও আব্দুল আজিজ কয়েছ বন্যার পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন দীর্ঘ চেষ্টা চালিয়েও তার সন্ধান পায়নি। খবর পেয়ে রাত ৮ টায় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। তবে রাত অনেক হওয়ায় তারা উদ্ধার অভিযান চালাতে পারেনি। এদিকে, রোববার সকাল ৯ টায় আব্দুল আজিজ কয়েছের (৪৫) লাশ ভেসে উঠে। পরে স্থানীয়রা লাশটি উদ্ধার করেন।

অপরদিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পেনাগুল গ্রামের মৃত আব্দুল বারির ছেলে হতদরিদ্র বৃদ্ধ আব্বাস আলী (৮২) শনিবার বিকেলে বন্যায় নিমজ্জিত রাস্তার পানি ডিঙিয়ে ভাত খেতে ভাতিজার বাড়িতে যাচ্ছিলেন। রাস্তা হারিয়ে হঠাৎ তিনি গভীর পানিতে পড়ে যান। সন্ধ্যায় স্বজনরা তার লাশ উদ্ধার করেন।

বড়লেখা ফায়ার স্টেশন অফিসার মো. শামীম মোল্লা জানান, রাতে ঘটনাস্থলে ছুটে গেলে রাত অনেক হওয়ায় উদ্ধার অভিযান চালানো যায়নি। স্থানীয় লোকজন উদ্ধারের চেষ্টা চালিয়েও নিখোঁজ ব্যক্তির সন্ধান পাননি। রোববার সকালে সিলেট থেকে প্রশিক্ষিত ডুবুরি দল উদ্ধার অভিযান চালানোর জন্য আসে। কিন্ত এরমধ্যে সকাল নয়টায় লাশ ভেসে উঠায় ডুবুরি দল ফিরে গেছে।

বড়লেখা থানার এসআই আতাউর রহমান বলেন, নিহত আব্দুল আজিজ কয়েছ ও বৃদ্ধ আব্বাস আলীর পরিবারের কোন অভিযোগ না থাকায় তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। অনুমতি পাওয়ায় স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর