dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


করোনার আঘাতে কর্মহীন হয়ে দেশে ফিরেছেন ৮৫ হাজার ৭৯০ জন প্রবাসী

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০৬:৩৯ এএম, ২০২০-০৮-২৮

করোনার আঘাতে কর্মহীন হয়ে দেশে ফিরেছেন ৮৫ হাজার ৭৯০ জন প্রবাসী

করোনা সংক্রমণের ফলে চাকরি হারানোসহ নানা কারণে বিভিন্ন দেশ থেকে এখন পর্যন্ত ৮৫ হাজার ৭৯০ কর্মী দেশে ফিরেছেন। এরমধ্যে নারী কর্মীর সংখ্যা ৫ হাজার ৬৫৭ জন। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদের মধ্যে অনেকেই করোনাকালে কাজ হারিয়েছেন। 

২৬টি দেশ থেকে এই সংখ্যক প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন। সবচেয়ে বেশি ফিরেছেন সংযুক্ত আরব আমিরাত থেকে। মোট ২৭ হাজার ৬৫৮ জন এসেছেন সংযুক্ত আরব আমিরাত থেকে। ফেরত আসা শ্রমিকদের অনেকেই ছুটিতে এসেছেন বলে জানিয়েছেন। আবার করোনার নেতিবাচক প্রভাবে কর্মস্থল বন্ধ হয়ে যাওয়ার কারণেও অনেকে দেশে ফিরেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার তাদের কর্মস্থলে ডাকা হবে বলেও জানিয়েছেন তারা। ১৭ হাজার ৩১৭ জন এসেছেন সৌদি আরব থেকে। 

এসময়ে, করোনায় বিপর্যস্ত পর্যটন নির্ভর অর্থনীতির দেশ মালদ্বীপ থেকে দেশে ফিরেছেন ৮ হাজার ১১৯ জন। আকামা বা ভিসার মেয়াদ না থাকা অবৈধ হওয়ায় সাধারণ ক্ষমার আওতায় ও অনেকেই কারাভোগ শেষে কুয়েত থেকে ফিরেছেন ৭ হাজার ৫৪৯ জন। কাজ না থাকায় পারস্য উপসাগরের দেশ কাতার থেকে এসেছেন ৭ হাজার ১২৯ জন। ৫ হাজার ৪০৩ জন এসেছেন ওমান থেকে। এদের মধ্যে অনেকেই বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে আউট পাস নিয়ে ফিরেছেন বলে জানানো হয়েছে।

কাজ না থাকায় মালয়েশিয়া থেকে ফিরেছেন ২ হাজার ৪৭৪ জন প্রবাসী শ্রমিক। একই কারণে ইরাক থেকে ফিরেছেন ২ হাজার ১৩৬ জন। তুরস্ক থেকে ফিরেছেন ২ হাজার ৩৩৮ জন প্রবাসী। কাজের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ১ হাজার ৬০৪ জন প্রবাসী শ্রমিক ফিরেছেন সিঙ্গাপুর থেকে। 

এছাড়া, জর্ডান থেকে ১ হাজার ৭৪ জন, লেবানন থেকে ১৩৭৬ জন, বাহরাইন থেকে ৭৪৬ জন, ইতালি থেকে ১৫১ জন, ভিয়েতনাম থেকে ১২২ জন, দক্ষিণ কোরিয়া ও রাশিয়া থেকে ফিরেছেন ১শ' জন করে। শ্রীলঙ্কা থেকে ১৩৫ জন, নেপাল থেকে ৫৫ জন, কম্বোডিয়া থেকে ৪০ জন, মিয়ানমার থেকে ৩৯ জন, মরিশাস থেকে ৩৬ জন, থাইল্যান্ড থেকে ২০ জন, হংকং থেকে ১৬ জন আর জাপান থেকে ফিরেছেন ৮ জন প্রবাসী শ্রমিক।

রিলেটেড নিউজ

সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান ব্যবসায়ীরা

সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান ব্যবসায়ীরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ছয়টায় দেশের সব দোকানপাট ও ...বিস্তারিত


ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত


বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত


চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত


চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত


আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর