dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


করোনা ভাইরাসঃ সংক্রমিত হবার ঝুঁকি থাকলেও জনগণ মাস্ক পরতে চায় না কেন?

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০১:৫৬ এএম, ২০২০-০৮-১১

করোনা ভাইরাসঃ সংক্রমিত হবার ঝুঁকি থাকলেও জনগণ মাস্ক পরতে চায় না কেন?

"মাস্ক পরি না তার একটা কারণ, আমার গরম লাগে" - বলছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার বনানী এলাকার একজন মুদি দোকানদার - "এই গরমে মাস্ক পরে আমি থাকতে পারি না।"

সকাল থেকে রাত পর্যন্ত তার দোকান খোলা থাকে - এবং এই পুরো সময়টাই তিনি মাস্ক না পরে দোকানদারি করেন, প্রতিদিন কয়েকশ' ক্রেতার সাথে কথা বলেন।

"প্রতি মিনিটে আমাকে ক্রেতাদের সাথে কথা বলতে হয়। মাস্ক পরা থাকলে তারা আমার কথা বুঝতে পারে না। আর গরম তো আছেই, এসব কারণেই মাস্ক পরি না" - বলছিলেন এই দোকানী।

বাংলাদেশে প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর প্রায় ৬ মাস পার হতে চলেছে। এখনো মাস্ক পরেন না এই দোকানি।

তিনি কি করোনাভাইরাস সংক্রমণের ভয় করেন না? শুরুর দিকে তার ধারণা ছিল - তার কিছু হবে না। এখনও হয়তো "আমার কিছু হবে না", এই ধারণা পাল্টায়নি তার।

প্রকাশ্য স্থানে মাস্ক পরার জন্য সরকারি নির্দেশনা থাকলেও বাংলাদেশে তা মানা হচ্ছে কমই।

"মাস্ক পকেটে থাকে, কিন্তু মানুষ পরে না" - সোমবার সরকারের এক বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের এ উক্তি বাংলাদেশের সংবাদ মাধ্যমে বের হয়।

বিশেষত ঢাকার খোলা বাজারগুলোতে - যেখানে প্রচুর জনসমাগম হয় - সেখানে বহু লোককেই মাস্ক ছাড়া কেনাবেচা করতে দেখা যাচ্ছে, এমন খবর প্রতিনিয়ত বাংলাদেশের সংবাদ মাধ্যমে বেরুচ্ছে।

এসব খবরে দেখা যায়, ঢাকার বস্তি এলাকাগুলোর কোন কোন বাসিন্দা বলেন, করোনাভাইরাস "বড়লোকদের রোগ," - গরিব মানুষের এতে কিছু হবে না।

এ নিয়ে কথা হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসরিন সুলতানার সাথে।

তিনি বলছিলেন, বাংলাদেশে মাস্ক পরার প্রবণতা কম হওয়ার একটা বড় কারণ সচেতনতার অভাব।

তার মতে, দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষের শিক্ষার স্বল্পতার কারণে তারা এই রোগের ঝুঁকির মাত্রা উপলব্ধি করতে পারে না।

"অনেকেই মনে করে যে মাস্ক না পরলেও তার কিছু হবে না" - বলছিলেন অধ্যাপক নাসরিন সুলতানা।

তিনি একথাও বলেন যে অপেক্ষাকৃত নিম্নবিত্ত ও স্বল্প-শিক্ষিতদের মধ্যে মাস্ক পরার ব্যাপারে আগ্রহ বা সচেতনতা দুটোই কম।

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর