dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জ ডিএনসির অভিযানে মাদক সহ ৪ জনকে গ্রেফতার

দৈনিক অনুসন্ধান    |    ০৩:৪৮ পিএম, ২০২৪-০৩-২৮

চাঁপাইনবাবগঞ্জ ডিএনসির অভিযানে মাদক সহ ৪ জনকে গ্রেফতার

 

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন এর সার্বিক দিক নির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, অভিযান পরিচালনা করে মাদক সহ ৪ জনকে গ্রেফতার করেছে। 

ডিএনসি সুত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ ক-সার্কেলের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদার এর নেতৃত্বে একটি আভিযানিক টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৬ মার্চ) ৯ টার সময় অভিযানটি পরিচালনা করে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানার রানীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়া এলাকাস্থ মোহাম্মদ হোসেন এর বসত বাড়ী হতে ৭.৫ (সাত দশমিক পাঁচ) কেজি গাঁজাসহ সদর মডেল থানার কৃষ্ণগোবিন্দপুর পাঠান পাড়ার আবুল কালামের ছেলে মোহাম্মদ হোসেন (৩৬), চকআলমপুর গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে মোঃ মাসুম রহমান (৩৮) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

অপরদিকে, একই এলাকায় অপর অভিযানে ০৭ (সাত) বোতল ফেনসিডিল ও ১ টি মোটর সাইকেলসহ কৃষ্ণগোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আখতারুল ইসলামের ছেলে মোঃ হামিদ আলী (২৬) এবং চুনাখালী গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে মোঃ রুবেল আলী (৩২) নামে ২ আসামীকে গ্রেফতার করা হয়। 

তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় পৃথক পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। প্রেস নোটে আরও জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর