শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:০২ এএম, ২০২০-০৮-২৫
করোনার কারণে প্রায় দীর্ঘ পাঁচ মাস সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। অনলাইনে কিছু ক্লাস-পরীক্ষা হলেও স্থগিত পাবলিক পরীক্ষা। স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষাও বন্ধ পাবলিক বিশ্ববিদ্যালয়ে। এ অবস্থায় কাওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাবির পরিপ্রেক্ষিতে কওমী মাদ্রাসার মাস্টার্স পর্যায়ের দাওরায়ে হাদিস বা তাকমিল পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত অনুমোদন দিলো মন্ত্রিসভা।
তবে পিইসি, জেএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে, হাউজ বিল্ডিং ফাইনান্স কপোরেশনসহ ৩টি আইনের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে।
এসময়, মন্ত্রিসভায় ফাইনান্স করপোরেশন সংশোধন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এতে অপরাধের জন্য সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জারিমানা এবং মূলধন বৃদ্ধি করা হয়েছে। ব্যাংকার বহি সাক্ষ্য আইনেরও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সেইসাথে, মন্ত্রিসভা জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নীতি’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এতে জোর দেয়া হয়েছে জলবায়ু সহিষ্ণু খাদ্য উৎপাদনের ওপর।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসায় হামলার ঘটনা ঘটেছে। মন্ত্রীর ভগ্নিপতি সেলিম আক্তার চৌধুরী বিষ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার): আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : গতকাল (শনিবার) চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শরৎ ২০২২ ট্রাইমেস্টারের নবী...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দীন সন্দ্বীপি, নিউইয়র্কঃ গত কয়েক বছর যাবত আমেরিকার নিউইয়র্কে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মোঃ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ এসএসসি ২০১৩ এবং এইচএসসি ২০১৫ ব্যাচ ২০১৯ সালে ১৬ই সেপ্টেম্বর থেকে ব্যা...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতি করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ ধরা পড়ছে। করোনার নতুন এই ভ্যারিয়েন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited