শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:৪৬ এএম, ২০২৪-০২-০৩
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়ার অভিযোগে আজিম রেজা (২৯) নামে এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, কান ও বগলের মধ্যে দুটি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দিচ্ছিল এই যুবক।
পরীক্ষা কেন্দ্রের একটি কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন আজিম রেজা। এসময় কক্ষে থাকা শিক্ষকদের সন্দেহ হলে দেহ তল্লাশি করতে চাইলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আজিম। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে আটক করে। পরে দেহ তল্লাশি করে ডিজিটাল ডিভাইস পাওয়া যায়।
আটকের পর তার কানে তীব্র ব্যথা হলে ২৫০ সয্যা বিশি জেলা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় এই পরীক্ষার্থীকে। পরে চিকিৎসক কানের মধ্যে থেকে একটি ডিভাইস বের করেন।
হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. মো. আব্দুর রহমান বলেন, কানের ভেতরে পাওয়া ডিজিটাল ডিভাইস বের করার পর আজিম রেজার কানের ব্যাথা কিছুটা কমেছে। তবে কি ধরনের ডিভাইস তা পরীক্ষা-নিরীক্ষার আগে নিশ্চিত করে বলা যাবে না।
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এজেএম মাসুদুর রহমান বলেন, ডিজিটাল ডিভাইসসহ আটকের পর আজিম রেজাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। একেবারেই নতুন ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে পরীক্ষা দিচ্ছিলো আজিম।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মিন্টু রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited