dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


মহামান্য হাইকোর্টে দায়েরকৃত রীট খারিজ ঈদগাঁও উপজেলা সদর দপ্তরের কাজ অনতিবিলম্বে শুরু হবে

দৈনিক অনুসন্ধান    |    ০৮:৫৭ এএম, ২০২৩-০৬-০২

মহামান্য হাইকোর্টে দায়েরকৃত রীট খারিজ  ঈদগাঁও উপজেলা সদর দপ্তরের কাজ অনতিবিলম্বে শুরু হবে

 

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

নবসৃষ্ট কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর দপ্তর ইসলামাবাদ ইউনিয়নে স্থাপনের সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ঈদগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সৈয়দ আলম ও অন্যান্য কর্তৃক দায়েরকৃত রীট আবেদনটি মহামান্য হাইকোর্ট খারিজ করে দিয়েছেন। 

উল্লেখ্য, নিকারের ১১৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিগত ১০/০৮/২০২১ইং তারিখ কক্সবাজার সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন যথাক্রমে ঈদগাঁও ইউনিয়ন, ইসলামাবাদ ইউনিয়ন, জালালাবাদ ইউনিয়ন, ইসলামপুর ইউনিয়ন এবং পোকখালী ইউনিয়ন এর সমন্বয়ে ঈদগাঁও উপজেলা গঠিত হয়। 

পরবর্তীতে নিকারের সিদ্ধান্ত এবং নতুন উপজেলা, থানা এবং তদন্ত কেন্দ্র স্থাপনের সংশোধিত নীতিমালা, ২০০৪ এ উল্লেখিত শর্তাবলী মেনে জেলা স্থান নির্বাচন কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শন শেষে ইসলামাবাদ ইউনিয়নের ঈদগাঁও মৌজায় অবস্থিত প্রস্তাবিত স্থানটিকে ঈদগাঁও উপজেলা সদর দপ্তর স্থাপনের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

অত:পর জেলা প্রশাসক, কক্সবাজারের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে  বিগত ০২/১১/২০২১ইং তারিখের পত্রযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক সদর দপ্তর স্থাপনের জন্য নির্ধারিত স্থানে ৬ একর জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন দিলে এটাকে চ্যালেঞ্জ করে ঈদগাঁও উপজেলার বর্তমান চেয়ারম্যান সৈয়দ আলম ও আরো কয়েকজন মিলে মহামান্য হাইকোর্টে রীট মামলা দায়ের করেন।

প্রাথমিক শুনানী শেষে মহামান্য হাইকোর্ট ০২/১১/২০২১ইং তারিখে প্রশাসনিক অনুমোদনের উপর স্থগিতাদেশ দিলেও পরবর্তীতে সরকার পক্ষের আবেদনক্রমে মহামান্য আপীল বিভাগ তাতে স্থগিতাদেশ প্রদান করেন এবং মহামান্য হাইকোর্টকে রুল শুনানী অন্তে দ্রুত নিষ্পত্তির আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট দীর্ঘ শুনানী শেষে ১ জুন উপরোক্ত রীট আবেদনটি খারিজ করে পূর্বের ইস্যু করা রুলের নিষ্পত্তি করে দেন।

উল্লেখ্য, সরকার পক্ষের পাশাপাশি ঈদগাঁও উপজেলাবাসির পক্ষে উক্ত রীট আবেদনে আদালতের অনুমতি নিয়ে সংযুক্ত বিবাদী (added repondent) হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। রীট আবেদনকারীদের পক্ষে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন সিনিয়র এডভোকেট মনজিল মোর্শেদ। অন্যদিকে ঈদগাঁও উপজেলা বাসির পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার মিজান সাঈদ। তাঁকে সহায়তা করেন এডভোকেট হুমায়ুন কবির আহসান, ব্যারিস্টার সাব্বির আজম এবং এডভোকেট মোহাম্মদ শাহজাহান। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মো: আশরাফুল আলম (নোবেল)। 

দীর্ঘ প্রতিক্ষিত এ রায় ঘোষণার পর নবসৃষ্ট ঈদগাঁও উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সদর দপ্তর স্থাপন নিয়ে নিরর্থক বিরোধ উপজেলা গঠন সংক্রান্ত সমস্ত কর্মকাণ্ড স্থবির করে দিয়েছে। এমন কি সংশ্লিষ্ট ইউনিয়ন গুলোর নির্বাচন ও করা যাচ্ছে না। 

বিবাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার মিজান সাঈদ তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, মহামান্য হাইকোর্ট দু'পক্ষকে সূদীর্ঘ ও বিস্তারিত শুনানীর সুযোগ দিয়েছেন এবং বিদ্যমান আইন, নিকার এর সিদ্ধান্তের আলোকে রীট আবেদনটি রক্ষনীয় নয় মর্মে খারিজ করে দিয়েছেন। তিনি আরও বলেন এ রায়ের ফলে ঈদগাঁও উপজেলা সদর দপ্তর সরকার কর্তৃক নির্ধারিত স্থানে স্থাপন করতে আপাততঃ আর কোন আইনী বাধা নেই। 

প্রতিপক্ষের আইনজীবী সিনিয়র এডভোকেট মনজিল মোর্শেদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে অসমর্থিত সুত্রে জানা গেছে এ রায়ের বিরুদ্ধে আপীল করা হবে। 

সরকার পক্ষের আইনজীবী আশরাফুল আলম নোবেল বলেন, এ রায়ে প্রমান হল যে, স্থান নির্বাচনে সরকার কোন ভুল সিদ্ধান্ত নেয়নি। স্থানীয় জনগণের প্রত্যাশা বৃহত্তর স্বার্থে কাঁদা ছুড়াছুঁড়ি বন্ধ করে ঈদগাঁও উপজেলা সদর দপ্তর স্থাপনের বাকি কর্মকাণ্ড আবার পুরোদমে শুরু করা হবে। 

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি উক্ত রায়ে সন্তোষ প্রকাশ করেন এবং আশা করেন যে, নির্ধারিত স্থানে ঈদগাঁও উপজেলা সদর দপ্তর স্থাপনের কাজ অনতি বিলম্বে শুরু করা হবে।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর