dailyonusondhan

  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


একাদশ শ্রেণিতে নিজেদের প্রথম পছন্দের কলেজ পেল ১২ লাখ ৭৭ হাজার শিক্ষার্থী

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ১২:৩২ এএম, ২০২০-০৮-২৬

একাদশ শ্রেণিতে নিজেদের প্রথম পছন্দের কলেজ পেল ১২ লাখ ৭৭ হাজার শিক্ষার্থী

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে শিক্ষার্থীদের মনোনীত করে তালিকা প্রকাশ করেছে সরকার। প্রথম ধাপে কলেজে ভর্তি হতে সারাদেশে মোট ১৩ লাখ ৪২ হাজার ৬৯৩ জন আবেদন করেছিল। তাদের মধ্যে ভর্তির জন্য মনোনীত হয়েছে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন।
আবেদন করেও পছন্দের কলেজ পায়নি ৬৪ হাজার ৯৭২ জন। শুধু ঢাকা বোর্ডে আবেদন করেছিল তিন লাখ ৩৯১ জন। তাদের মধ্যে পছন্দের কলেজ পেয়েছে ২ লাখ ৮৮ হাজার ২৯৮ জন। আবেদন করেও ঢাকা বোর্ডে কলেজ পায়নি ১২ হাজার ৯৩ জন। আর ১৪৮টি কলেজে কোনো আবেদনই করেনি শিক্ষার্থীরা। মোট ২ দশমিক ০৫ শতাংশ শিক্ষার্থী আবেদন করেও কোনো কলেজ পায়নি।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশের পর আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে এ তথ্য জানা গেছে। কলেজে ভর্তির ওয়েবসাইটে মঙ্গলবার রাতে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ বলেন, ‘যারা পছন্দের কলেজ পায়নি তাদের চিন্তার কিছু নেই। প্রথম মাইগ্রেশনের ফলে তাদের কেউ কেউ পছন্দের কলেজ পাবে। আর শিক্ষার্থীদের বলবো, তারা যেন পছন্দের সংখ্যা বাড়ায়। তারা যদি ১০টা কলেজ পছন্দ করে, তাহলে কলেজ পেতে কোনো সমস্যা হবে না। আমাদের পর্যাপ্ত আসন রয়েছে। সবাই ভর্তি হতে পারবে।’
দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। পছন্দক্রম অনুসারে প্রথম মাইগ্রেশনের ফল ও দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করা হবে ৫ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। শিক্ষার্থী সিলেকশন নিশ্চায়ন না করলে দ্বিতীয় পর্যায়ের সিলেকশন ও আবেদন বাতিল হবে।
তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে ৭ ও ৮ সেপ্টেম্বর। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশন ও তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ১০ সেপ্টেম্বর রাত ৮টায়। তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর সিলেকশন নিশ্চায়ন করতে হবে ১১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। সিলেকশন নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হবে। কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১৩ সেপ্টেম্বর সকাল ৮টায়। ভর্তি কার্যক্রম চলবে ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

রিলেটেড নিউজ

শিক্ষামন্ত্রীর বাসায় হামলা, গাড়ি ভাঙচুর

শিক্ষামন্ত্রীর বাসায় হামলা, গাড়ি ভাঙচুর

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসায় হামলার ঘটনা ঘটেছে। মন্ত্রীর ভগ্নিপতি সেলিম আক্তার চৌধুরী বিষ...বিস্তারিত


খুটাখালীতে মা'হাদ নূর আল আবরার হেফজ মাদরাসায় সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

খুটাখালীতে মা'হাদ নূর আল আবরার হেফজ মাদরাসায় সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

দৈনিক অনুসন্ধান : সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার):   আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখ...বিস্তারিত


সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ই ভালো চলছে, তা কিন্তু নয়ঃ  মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব

সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ই ভালো চলছে, তা কিন্তু নয়ঃ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব

দৈনিক অনুসন্ধান : গতকাল (শনিবার) চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শরৎ ২০২২ ট্রাইমেস্টারের নবী...বিস্তারিত


নিউইয়র্কে সানশাইন লার্নিং সেন্টারের ইএলএ সমাপনী অনুষ্ঠান

নিউইয়র্কে সানশাইন লার্নিং সেন্টারের ইএলএ সমাপনী অনুষ্ঠান

দৈনিক অনুসন্ধান : শরীফ উদ্দীন সন্দ্বীপি, নিউইয়র্কঃ গত কয়েক বছর যাবত আমেরিকার নিউইয়র্কে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের ...বিস্তারিত


এসএসসি ২০১৩ এবং এইচএসসি ২০১৫ ব্যাচ বাংলাদেশ পরিবার কর্তৃক চট্টগ্রামসহ সারাদেশে শীতবস্ত্র বিতরণ

এসএসসি ২০১৩ এবং এইচএসসি ২০১৫ ব্যাচ বাংলাদেশ পরিবার কর্তৃক চট্টগ্রামসহ সারাদেশে শীতবস্ত্র বিতরণ

দৈনিক অনুসন্ধান : মোঃ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ এসএসসি ২০১৩ এবং এইচএসসি ২০১৫ ব্যাচ ২০১৯ সালে ১৬ই সেপ্টেম্বর থেকে ব্যা...বিস্তারিত


করোনার নতুন ভ্যারিয়েন্ট: আসন্ন এইচএসসি পরীক্ষার ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

করোনার নতুন ভ্যারিয়েন্ট: আসন্ন এইচএসসি পরীক্ষার ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

দৈনিক অনুসন্ধান : বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতি করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ ধরা পড়ছে। করোনার নতুন এই ভ্যারিয়েন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর