শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০১:৪৯ পিএম, ২০২৫-০৪-১০
জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।
লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপর একটি কথিত রিসোর্টে বুধবার (৯ এপ্রিল) বিকেলে ঘুরতে যায় প্রেমিক যুগল। সেখানে কথিত রিসোর্ট মালিকসহ দুই যুবক তাদেরকে মারধর করে আটকে রেখে অভিভাকদের কাছে টাকা দাবি করে বলে জানান আটক প্রেমিক ও প্রেমিকার স্বজনরা।
পুলিশ হেফাজতে থাকা মাহি(২২) জানান, বুধবার বিকেল তিনটার দিকে বান্ধবীকে নিয়ে সে ঘুরতে যান সেখানে। তার কিছুক্ষন পরে তার পূর্ব পরিচিত দু' যুবক সেখানে হাজির হন। এদের একজনের সাথে এর আগে থেকে মাহির বিরোধ ছিল বলে জানায়। তার আগে কথিত রিসোর্ট মালিক হাসান মাহমুদ মাহি ও তার বান্ধবীকে একটি ঘরের মধ্যে আটকে দেয়। এর পর ওই দুই যুবক তাকে তাপ্পর ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মাহি ও তার বান্ধবীকে থানা হাজতে নিয়ে যান। পরে পুলিশ কথিত রিসোর্ট মালিক হাসান মাহমুদকে আটক করেন। মাহির বান্ধবীর চাচা মোজাম্মেল হক ও মা জানান, 'আটককারীরা মুঠোফোনে আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করে এবং মেয়ের হাতে ফোন ধরিয়ে দিলে, মেয়েটি বাঁচাও বলে মোবাইলে আকুতি জানায়। বিষয়টি আমরা পুলিশকে জানাই'। মাহির চাচা কাঠ ব্যসায়ী খোকন জানান, ওই ঘটনায় তার কাছেও ২০ হাজার টাকা দাবি করেন আটককারীরা। বর্তমানে পুলিশ হেফাজতে আছে এই প্রেমিক যুগলসহ কথিত রিসোর্ট মালিক। মাহি আরো জানায়, তাদের মধ্যে দু' বছর ধরে প্রেমের সম্পর্ক চলছে। মেয়েটির মায়ের অভিযোগ হচ্ছে, তার মেয়েকে ফুসলি-বিয়ের আশ্বাসে এই মাহি বিয়ে না করে কলঙ্কিত করেছে। তিঁনি তার কলেজ পড়ুয়া মেয়ের সাথে মাহিকে বিয়ে দিয়ে কলঙ্কমুক্ত হতে চান। অন্যথায় লামা থানায় মামলা করবেন। অপরদিকে মাহির চাচা ইব্রাহীম ও খোকনের দাবি হচ্ছে; 'আগে অপহরণ, আটক ও মারধরের বিষয়ে মামলা হতে হবে, পরে বিয়ে হবে'। রিসোর্ট মালিক হাছাসান মাহমুদের পিতা জানান, তার ছেলে মাহি ও তার বান্ধবীকে একটি কক্ষে নিরাপদে অবস্থান নিতে সহায়তা করেন। লামা রিসোর্ট মালিক সমিতির নেতৃবৃন্দ জানান, কথিত ওই রিসোর্টটি তাদের সমিতিভুক্ত নয়। পাহাড়ের কোলে যেনতেন ঘর নির্মান করে রিসোর্টের দুর্ণামকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার দাবি জানানো হয়। লামা থানার ওসি তোফাজ্জল হোসেন, তিন জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিঁনি জানান, রিসোর্টে নিরাপত্তা না দিয়ে উল্টো হামলা ও অনৈতিক কাজের সুযোগ করে দিয়ে আটকি রাখা, ভিডিও ধারণ করার দায়ে কথিত রিসোর্ট মালিকসহ তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাটি সামাজিক সমাধানের লক্ষে দু'পক্ষই তুমুল দেনদরবার চালাচ্ছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited