শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:২২ এএম, ২০২১-০৪-০২
করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে, প্রয়োজন জনসচেতনতা। আর তাই এ সংক্রমণ প্রতিরোধে নগরজুড়ে প্রচারণা চালাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। কোথাও চলছে মাস্ক বিতরণ, কোথাও আবার মাইকিং। বিষয়টি নিশ্চিত করে সিএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন বলেন, করোনাভাইরাসের বিষয়ে জনগণকে সচেতন করতে সিএমপি কমিশনারের নির্দেশে নগরজুড়ে প্রচারণা চালানো হচ্ছে। আমার থানা এলাকায় করোনাভাইরাসের বিষয়ে জনগণকে সচেতন করতে মাইকিং করছি বিভিন্ন মোড়ে। বিভিন্ন মার্কেটে মাইকিং করা হচ্ছে। কমিউনিটি সেন্টারগুলোতে গিয়ে বুকিং নেওয়ার বিষয়ে নিরুৎসাহিত করা হচ্ছে। অপ্রয়োজনীয় দোকান বন্ধ রাখার আহবান জানানো হচ্ছে। বিভিন্ন আড্ডাস্থলে জমায়েত হতে দিচ্ছি না।
অপ্রয়োজনীয় দোকান প্রসঙ্গে তিনি বলেন, ওষুধের দোকান খোলা থাকতে পারে, কিন্তু লন্ড্রি বা সেলুন রাত আটটার পর কেন খোলা থাকবে? রেয়াজউদ্দিন বাজারে রাত নয়টার পর বাজার করতে কে যাবে? কিন্তু দোকানগুলো খোলা থাকছে, জনসমাগম বাড়ছে। তাদের সচেতন করতে কোতোয়ালী থানার ১০ টি টিম বিভিন্ন স্থানে মাইকিং করছে।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, অধ্যক্ষ ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : দেশের ৪৬০ উপজেলার জন্ম নিয়ন্ত্রণের খাবার বড়ির ভান্ডার শূন্য। আইনি জটিলতা শেষে মোট ৪৫ মিলিয়ন সাইক...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : শুষ্ক মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই ধুলোবালিতে ঢেকে যাচ্ছে বন্দর নগরী চট্টগ্রাম। শহরের অলিগলি থ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী আর আমাদের মাঝে নেই। আ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চাঁদপুরের ফরিদগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে দুই ক্ষুদ্র ব্যবসায়ী ভিন্ন উদ্যোগ নিয়েছেন। একজন ওষুধ ব...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ রাজশাহীর প্রতিভাবান তরুণ সাংবাদিক মুকিত ইসলাম শুভ বিভিন্ন রোগে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited