dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


ঈদগাঁওতে ইসলামী সম্মেলনে বক্তারা বিশুদ্ধ আকিদা-বিশ্বাসের একমাত্র মাপকাঠি কুরআন- সুন্নাহ

দৈনিক অনুসন্ধান    |    ০৯:০৫ এএম, ২০২৩-১২-০৩

ঈদগাঁওতে ইসলামী সম্মেলনে বক্তারা  বিশুদ্ধ আকিদা-বিশ্বাসের একমাত্র মাপকাঠি কুরআন- সুন্নাহ

 

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

কক্সবাজারের ঈদগাঁওতে ইসলামী সম্মেলনে বক্তারা বলেছেন, শিরক মুক্ত বিশুদ্ধ আকিদা বিশ্বাস লালন করার জন্য কুরআন-সুন্নাহ কে একমাত্র মাপকাঠি হিসেবে অনুসরণ করতে হবে। 

আলেমরা বলেন, সমাজে শরীয়তের সঠিক জ্ঞান না থাকায় কুরআন হাদিসের অনেকে অপব্যাখ্যা করে মানুষকে ভুল পথে পরিচালনা করছে। এজন্য দেশের আলেম- উলামারা বিভিন্ন স্পটে ইসলামী সম্মেলন ও তাফসির মাহফিলের আয়োজন করে শরীয়তের সঠিক ও স্বচ্ছ জ্ঞান সম্পর্কে মানুষজনকে ধারণা দিয়ে যাচ্ছেন। 

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকেল থেকে দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে। প্রথম দিন তিনটি অধিবেশনে সভাপতিত্ব করেন যথাক্রমে হাফেজ জাফর আলম, শহীদুল্লাহ মিয়াজী ও হাফেজ সৈয়দ নুর।

ঈদগাঁও উপজেলা ইসলামী সম্মেলন সংস্থা এ মাহফিলের আয়োজন করেছে। এটা তাদের ৩৮ তম আসর। 

পোকখালি মাদ্রাসার শিক্ষক মাওলানা হুসাইনের পরিচালনায় প্রথম দিন আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে আলোচনা করেন ঢাকা থেকে আগত আল্লামা ইসমাইল খান সিরাজী এবং আল্লামা মুজিবুর রহমান যুক্তিবাদী (ঢাকা)। 

আগামীকাল একই মঞ্চে আলোচনা পেশ করবেন ঢাকা থেকে আগত আল্লামা ফরিদ উদ্দিন আল মোবারক, আল্লামা সাখাওয়াত হুসাইন রাজী এবং আল্লামা মুফতি ছিবগতুল্লা নূরী।

শুরুর দিন স্থানীয় আলেমদের মধ্যে আলোচনায় অংশ নেন গোমাতলী হুসাইনিয়া মাদ্রাসার পরিচালক ইমাম জাফর, পোকখালী মাদ্রাসার শিক্ষক মুফতি ইউনুস, ইসলামী সম্মেলন সংস্থার সেক্রেটারি হাফেজ কামাল আহমদ এবং বোয়ালখালী মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মুফতি জহিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা রফিক উদ্দিন, মাওলানা সৈয়দ আমিন, সংস্থার সহ-সেক্রেটারি হাফেজ রমজান আলী, হাফেজ আব্দুর রহিম ফারুকী, সংস্থার কোষাধ্যক্ষ হাফেজ ছলিম উল্লাহ, উপদেষ্টা হাফেজ সরওয়ার সহ সংশ্লিষ্ট অনেকে।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর