শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ১১:৩১ এএম, ২০২০-০৮-১৯
ইহুদিবাদী ইসরাইলের ব্যাপারে পাকিস্তানের নীতি অত্যন্ত স্পষ্ট বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, এবং ‘আমরা কখনই ইসরাইল সরকারকে স্বীকৃতি দেব না।’
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিনি জাতি ও মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইসরাইলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের যে সিদ্ধান্ত নিয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইমরান খান একথা বলেন।
পাক প্রধানমন্ত্রী ‘দুনিয়া নিউজ’কে দেয়া এক সাক্ষাৎকারে পশ্চিম এশিয়া ও ফিলিস্তিন পরিস্থিতি সম্পর্কে ইসলামাবাদের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, “পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ আলী জিন্নাহর নির্দেশ অনুযায়ী আমাদের নীতি নির্ধারিত হয়েছে। জিন্নাহ ইসরাইল সরকারের বিরুদ্ধে ফিলিস্তিনি জাতিকে সমর্থন জানাতে বলে গেছেন।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যস্থতায় গত বৃহস্পতিবার ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয় সংযুক্ত আরব আমিরাত। শিগগিরই আরব আমিরাত ও ইসরাইলি কর্মকর্তারা হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর উপস্থিতিতে সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তিতে সই করবেন বলে ঘোষণা করা হয়েছে। ইরানসহ ফিলিস্তিনি নেতৃবৃন্দ আরব আমিরাতে এই সিদ্ধান্তকে মুসলিম উম্মাহর পিঠে ছুরি মারার সঙ্গে তুলননা করেছেন।
সূত্র: পার্সটুডে
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপà...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল রà...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited