শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৫:৩৪ পিএম, ২০২১-০২-১০
রিয়াদুল মামুন সোহাগঃ
স্থানীয় প্রভাবশালীদের যোগ সাজোসে সন্দ্বীপ সারিকাইত ইউনিয়নের সিরাজুদৌলা খোকনের বাড়ীর প্রায় ৪ লক্ষ টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন আলি আকবর ডিপ্টি, মোহাম্মদ মামুন ও মোহাম্মদ আকবর।
এ ব্যাপারে খোকনের পক্ষে তার আত্মীয় সোহাগ বাদী হয়ে সন্দ্বীপ আদালতে একটি সি আর মামলা দায়ের করেন। মামলা নং সি আর ২৯/২১।
উক্ত মামলায় আসামীরা হলেন আলী আকবর ডিপটি(৫০), পিতাঃ মৃত ওসমান গনি, সাত্তার সেরাং এর বাড়ী, ২য় আসামি মোহাম্মদ মামুন(৩০), পিতাঃ মৃত মোদাচ্ছের,আমিন উল্যাহ সুকানীর বাড়ী,৩য় আসামি মোহাম্মদ আকবর(২৫),পিতাঃ মৃত মানিক,মনাফ মিস্তির বাড়ি।সারিকাইত ০৬নং ওয়ার্ডের বাসিন্দা।
বর্তমানে মামলা সন্দ্বীপ থানা তদন্তাধীন রয়েছে।
জমীর মালিক মোহাম্মদ খোকন বিদেশ থেকে মোবাইল ফোনে জানান আমরা এখানে কেউ থাকিনা বলে স্থানীয় প্রভাবশালীদের প্রভাবে আলী আকবর ডিপটি তার লোকজন নিয়ে আমার জায়গার প্রায় ৪ লক্ষ টাকার গাছ ও আমার পুকুর থেকে মাছ ধরে নিয়ে যায়। এতে আমার লোক বাঁধা দিলে তাদের মারধর করে।
অপরদিকে অভিযুক্ত ডিপটির সাথে যোগাযোগ করলে তিনি গাছ কেটে নেওয়ার সত্যতা স্বীকার করে বলেন আমি স্থানীয় চেয়ারম্যান পনির, উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন সহ এলাকার লোকজনের সাথে কথা বলে গাছ কেটেছি। তারা গাছ কাটার অনুমতি দিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমাকে চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যান অনুমতি দিয়েছেন। গাছ সিরাজের হলেও গাছের গোড়া আমার জায়গায় এসে আমার সমস্যা সৃষ্টি করছে তাই আমি গাছ কেটেছি।
এই বিষয়ে স্থানীয় চেয়ারম্যান এর সাথে কথা বললে তিনি জানান একজনের গাছ আরেক জনকে কাটার অনুমতি আমি কেন দিতে যাবো। আমি বলেছি গাছের মালিক উপস্থিত না হলে আমার কিছু করার নেই। আগে গাছের মালিক কে হাজির করেন। আমি তাকে কাঁটার জন্য বলি নাই।
বিজ্ঞ আদালতের কাছে এ ঘটনার ন্যায় বিচার চাই ভোক্তভোগিরা। তারা আরো দাবি করেন আমাদের সাথে কোন রকম যোগাযোগ ছাড়াই আমাদের প্রায় ৪ লক্ষ টাকার গাছ ও পুকুরের মাছ ধরে নিয়ে যায় তারা। আমরা এই বিষয়ে ন্যায় বিচার চাই।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited