শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:০৭ এএম, ২০২৪-০৩-২৬
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে আল-মদিনা ক্লিনিককে ৫০ হাজার ও জমজম নার্সিং হোমকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৩ মার্চ) দুপুরে এ জরিমানা করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট নিশাত আনজুম অনন্যা। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হামিদুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট নিশাত আনজুম অনন্যা জানান, রহনপুর পৌর এলাকার আল-মদিনা ক্লিনিককে ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় ও জমজম নার্সিং হোমে চিকিৎসার পরিবেশ না থাকাসহ নানা অনিয়মে ২ লাখ টাকা জরিমানা করা হয়।তিনি আরও জানান, জমজম নার্সিং হোম কর্তৃপক্ষ জরিমানার অর্থ তাৎক্ষণিক পরিশোধ করতে না পারায় ম্যানেজার লাল মোহাম্মদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ১৯ মার্চ আল-মদিনা ক্লিনিকে এবং ২১ মার্চ জমজম নার্সিং হোমে সিজারিয়ান অপারেশন করাতে গিয়ে দুইজন প্রসূতি মারা যায়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited