শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ০৭:৩৪ এএম, ২০২০-০৮-২৬
একের পর এক বৈঠকের পরেও চীন-ভারত দ্বন্দ্বের মীমাংসা হচ্ছে না। এরই মধ্যে চীনা সীমান্তের খুব কাছে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ বিপুল পরিমাণ সেনা মোতায়েন করেছে ভারত। পূর্ব লাদাখে চীনা হেলিকপ্টারগুলোর অহরহ বিচরণ বন্ধে এসব ক্ষেপণাস্ত্রসহ সেনা জড়ো করা হয়েছে বলে জানা গেছে।
ভারতের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, চীন সীমান্তে মোতায়েন করা হয়েছে ভারতীয় বাহিনী, যাদের কাছে রয়েছে রাশিয়ার শক্তিশালী ইগলা এয়ার ডিফেন্স সিস্টেম। যা ভারতের আকাশসীমায় শত্রুদের অনুপ্রবেশকে আটকাতে সক্ষম।
সংবাদ সংস্থা এএনআইর সূত্রের বরাত দিয়ে জানানো হয়, সীমান্তের গুরুত্বপূর্ণ উচ্চতায় রাশিয়ার তৈরি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো নিয়ে বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। যে কোনো বিমান ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করলে তার জবাব দেবে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, চীন ও পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত ভারতীয় বাহিনী। সামরিক শক্তি বাড়াতে রাশিয়ার কাছ থেকে ‘৯কে৩৮ ইগলা’ মিসাইলের দ্রুত আমদানি করেছে ভারত। এর মাধ্যমে ভারতীয় আকাশ সীমায় ঢুকলে চীনা ও পাকিস্তানি যুদ্ধবিমানকে সহজেই ধরাশায়ী করতে পারবে বলে ভারতীয় সেনা জানিয়েছে।
রাশিয়ান প্রযুক্তিতে তৈরি ‘ইগলা এয়ার ডিফেন্স সিস্টেম’ দিয়ে ভারতীয় বাহিনীকে সজ্জিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ লাইন-অব-অ্যাকচুয়াল কন্ট্রোল এলাকায় কাঁধে রাখার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েই চীনকে এভাবেই কোণঠাসা করার পরিকল্পনা করেছে ভারত।
যে কোনো রকম উসকানিমূলক কাজ এবং আকাশসীমা লঙ্ঘনকে আটকাতে সক্ষম এই অস্ত্র। ভারতের মাটিতে ঢুকলেই হামলা চালাতে সক্ষম এই এয়ার ডিফেন্স সিস্টেম। চীনকে মুখের ওপর জবাব দিতে সীমান্তে ভারত সাজিয়েছে সুখোই ৩০ এমকেআই, মিগ ২৯ ও মিরাজ ২০০০।
উল্লেখ্য প্রায় তিন মাস ধরে ভারত-চীনের মধ্যে উত্তেজনা চলছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঘাঁটি গেড়েছে চীন। বার বার তাদের সঙ্গে আলোচনা করেও এ বিষয়ে এখনও কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।
গালওয়ান, হটস্প্রিং, ফিঙ্গার পয়েন্ট ফোর থেকে সেনা সরালেও ভারতীয় ভূখণ্ডের প্যাংগং, দেপসাঙে এখনও ঘাঁটি গেড়ে বসে আছে চীনা সেনারা।
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপà...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল রà...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited