dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের মারামারি, অস্ত্রের মহড়া

দৈনিক অনুসন্ধান    |    ০৯:৩৬ পিএম, ২০২৩-১১-২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের মারামারি, অস্ত্রের মহড়া

 

ফয়সাল আজম অপু, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফিরেঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের দুপক্ষের মধ্যে মারামারি ও অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মতিহার হলে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে প্রাধ্যক্ষ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ঘটনাটি আংশিক শুনেছি। খোঁজ-খবর নিচ্ছি। তবে হলে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর কাছে অস্ত্র আছে প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মতিহার হলের ক্যান্টিনে খাবার খেতে বসা নিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী শান্ত ও ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী জাহিদের মধ্যে কথা কাটাকাটি হয়। শান্ত শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারী। এ ঘটনাকে কেন্দ্র করে রামদা নিয়ে জাহিদের ওপর হামলা করেন শান্ত। তখন উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়।

এ সময় দারোয়ান ও শিক্ষার্থীরা মিলে শান্তর কাছ থেকে রামদা কেড়ে নেন। এ ঘটনার পর জাহিদ তার বিভাগের সহপাঠীদের ডাকলে আরেক দফা উত্তেজনা দেখা দেয়। রাবি পরিবহন মার্কেটে মধ্যস্থতা করতে গিয়ে শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ভাস্কর সাহার সঙ্গে ঝামেলায় জড়ান সাবেক ছাত্রলীগ নেতা বাকী। এ সময় উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

এরপর সন্ধ্যায় উভয় পক্ষের সঙ্গে দুই দফায় মতিহার হল ও বঙ্গবন্ধু হলে বসেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব। শেষ পর্যন্ত সমস্যার সমাধান হয়নি।

এদিকে মারধরের অভিযোগ তুলে বাকী জানান, তার তিন ছোটভাইকে মেরে, হল থেকে বের করে দিচ্ছিল। এ খবর জেনে তাদের সঙ্গে পরিবহন মার্কেটে বসেন। তখন ভাস্কর সাহার নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি আহত হন। এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোনো বক্তব্য দিতে রাজি হননি রাবি শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ভাস্কর সাহা।

এ বিষয়ে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল- গালিব বলেন, ঘটনাটি সমাধানে উভয় পক্ষের সঙ্গে তিনি বসেছেন। উভয়ের বক্তব্য শুনে সমাধানের চেষ্টা করছেন।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর