শিরোনাম
জাহিদ হাসান, বিশেষ প্রতিনিধি লামা | ০৩:৩১ পিএম, ২০২১-০১-১২
বান্দরবানের লামা উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. আলা উদ্দিন (৩৫) নামের এক ভাড়ায় চালিত মোটর সাইকেল চালককে আটক করেছে লামা পুলিশ।(১৩জানুয়ারি ২০২১ইং)মঙ্গলবার ভোরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি ঘিলাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। আলা উদ্দিন ঘিলাতলী পাড়ার বাসিন্দা আবু ছালেহর ছেলে।সূত্র জানায়, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর এলাকার নিজ বাড়ী থেকে গত সোমবার সকাল ১০টার দিকে প্রয়োজনীয় কাজে এক কিশোরী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় মোটর সাইকেল চালক মো. আলাউদ্দিন কিশোরীকে চকরিয়া নিয়ে যাবে বলে তার মোটর সাইকেলে উঠতে বলে। কথামত ওই কিশোরী মোটর সাইকেলে উঠলে চকরিয়া না নিয়ে নাছির রোডের রাবার বাগানে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে আলাউদ্দিন। ঘটনার সময় কিশোরীর চিৎকারে বাগানের এক নারী শ্রমিক এগিয়ে গেলে আলা উদ্দিন পালিয়ে যায়। পরে রাত ৯টার দিকে কিশোরী তার স্বজনদের নিয়ে থানায় গিয়ে আলা উদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলা নং০ ৩, তারিখ- ১২/০১/২১ইং।এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কিশোরী ধর্ষণের ঘটনায় মঙ্গলবার সকালে মামলা রুজুর পাশাপাশি অভিযুক্ত মোটর সাইকেল চালক মো. আলা উদ্দিনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited