dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


ঈদগাঁও ইউপি সচিব ছৈয়দ আলমের বিদায় সংবর্ধনা সম্পন্ন

দৈনিক অনুসন্ধান    |    ১২:৫১ পিএম, ২০২২-১২-২২

ঈদগাঁও ইউপি সচিব ছৈয়দ আলমের বিদায় সংবর্ধনা সম্পন্ন


সেলিম উদ্দীন, ঈদগাঁও।

আনুষ্ঠানিকভাবে বিদায় দেয়া হলো ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়ন পরিষদ সচিব এস, এম সৈয়দ আলমকে। তার অবসরজনিত বিদায় উপলক্ষে গত ২১ ডিসেম্বর বিকেলে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। 

পরিষদের চেয়ারম্যান অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলম। এতে সম্বর্ধিত অতিথির বক্তব্যে বিদায়ী সচিব এস, এম সৈয়দ আলম তার কর্মকালে যে কোন প্রকার ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য সকলের নিকট অনুরোধ করেন। 

পোকখালী ইউনিয়ন পরিষদ সচিব এম, নুরুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের পক্ষ থেকে জন্নাতুল ফেরদৌস, সাধারণ সদস্যদের পক্ষ থেকে হাফেজ জিয়াউল হক জিয়া, আব্দুল হাকিম ও মাহমুদুল হাসান মিনার কার্যকালে পরিষদের যাবতীয় কর্মকাণ্ডে সচিবের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।  
একই সাথে তারা যে কোন প্রকার অসৌজন্যমূলক আচরণ করে থাকলে তা পুত্র হিসেবে মার্জনা করে দেয়ার আহ্বান জানান। 

সম্বর্ধনায় অনুভূতি ব্যক্ত করেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের নবাগত সচিব (অতিরিক্ত দায়িত্ব) এস, এম জাকের হোসেন। 

অবসরপ্রাপ্ত সচিবদের মধ্যে ঈদগড় ইউনিয়ন পরিষদের সাবেক সচিব আলতাজ আহমদ, জালালাবাদ ইউনিয়ন পরিষদের প্রাক্তন সচিব মোস্তাক আহমদ বক্তব্য রাখেন।

গ্রাম পুলিশদের পক্ষে বিদায়ী সচিবকে সম্মাননা স্মারক তুলে দেন নুরুল হাকিম, গ্রাম আদালতের সহকারি সুভাষ চন্দ্র দে।

ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর পক্ষ থেকে সহকারী উদ্যোক্তা শর্মিষ্ঠা শর্মা ও খুরুশকুল ইউনিয়ন পরিষদ সচিব নুরুল কবির বক্তব্য রাখেন।

চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলম তার বক্তব্যে বলেন, বিদায়ী সচিব তার ক্লাসমেট। তিনি চেয়ারম্যান হলেও সচিবের সাথে সব সময় তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। পরিষদের যে কোন প্রশাসনিক কার্যক্রমে তাদের মধ্যে বোঝাপড়া ছিল। দীর্ঘ তিন বছর দায়িত্ব পালনকালে সচিবের সাথে কারো কোন ধরনের মনোমালিন্য হয়নি। যা তার পেশাগত সততা, কর্তব্যনিষ্ঠা ও এলাকার সর্বস্তরের মানুষদের প্রতি আন্তরিকতার বহিঃপ্রকাশ। 

অনুষ্ঠানে ইসলামপুর ইউনিয়ন পরিষদ সচিব কানুতি দে, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ সচিব হরিদাশ, চৌফলদণ্ডী ইউনিয়ন পরিষদ সচিব নাসির উদ্দিন, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ সচিব এনামুল হক, পরিষদ সদস্যা নুরজাহান, খালেদা বেগম, সদস্য নুরুল হক, কামাল উদ্দিন, বজলুর রহমান, প্রদোষ পাল (মুন্না), তৈয়ম গোলাল, মমতাজ আহমদ, দফাদার নূর মোহাম্মদ, গ্রাম পুলিশ মমতাজ আহমদ, শামসুল আলম, রাজীব দাস, শামসুল আলম, সাদেক আহমদ, ইউডিসি সহকারী আবুল কালাম ও বিদায়ী সচিবের সহধর্মিনী (রশিদ নগর ইউনিয়নের সাবেক মহিলা সদস্যা) উপস্থিত ছিলেন।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর