dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাগঞ্জ সদর আসনের উপনির্বাচনে বিএনপি পরিবারের নারী প্রার্থী তাহরিমার প্রার্থিতা প্রত্যাহার

দৈনিক অনুসন্ধান    |    ১১:০৯ পিএম, ২০২৩-০১-১৫

চাঁপাইনবাগঞ্জ সদর আসনের উপনির্বাচনে বিএনপি পরিবারের নারী প্রার্থী তাহরিমার প্রার্থিতা প্রত্যাহার

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন বিএনপি পরিবারের নারী স্বতন্ত্র প্রার্থী তাহরিমা খাতুন। রোববার (১৫ জানুয়ারি) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

তাহরিমা খাতুনের প্রার্থিতা প্রত্যাহারের ফলে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে প্রার্থী এখন ৩ জন। তারা হলেন- আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী কামরুজ্জামান খাঁন ও স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবলীগ নেতা সামিউল হক লিটন।

এ বিষয়ে মুঠোফোনে তাহরিমা খাতুন বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে আমাদের পরিবার জড়িত। যেহেতু এই উপনির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না, তাই পরিবারের সদস্যদের অনুরোধে আমি প্রার্থিতা প্রত্যাহার করেছি।

তবে তিনি ও তার স্বামী বিএনপির কোনো পদে রয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে আমাদের কোনো পদ-পদবি নেই। তবে আমরা বিএনপির সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত।

জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান আরও জানান, গত ৮ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের সময় চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। আপিলের পর তাদের কারো মনোনয়নপত্র বৈধ হয়নি বলেও জানান তিনি।

মনোনয়নপত্র বাতিলকৃত প্রার্থীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সরকার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুল ও জাসদ মনোনীত প্রার্থী মুনিরুজ্জামান মুনির।

রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ভোটারের স্বাক্ষর জালের কারণে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকারের মনোনয়নপত্রটি বাতিল করা হয়। অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্যের ভিত্তিতে ঋণখেলাপির দায়ে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুল ও একটি ঋণের জামিনদার থাকায় সেটি ঋণখেলাপি হওয়ার কারণে জাসদের প্রার্থী মুনিরুজ্জামান মুনিরের মনোনয়নপত্র বাতিল করা হয়।   

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান, জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের নাবীউল ইসলাম ও আওয়ামী লীগের বিদ্রোহী খুরশিদ আলম বাচ্চু, জাকের পার্টির প্রার্থী গোলাম মোস্তফা।

উল্লেখ্য, সংসদীয় আসন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) থেকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) থেকে বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলাম পদত্যাগ করায় আসন ২টি শূন্য ঘোষণা করা হয়। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৫ জানুয়ারি, বাছাই করা হয় ৮ জানুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ছিল ১৫ জানুয়ারি ও ১৬ জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে। আগামী ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের মোট ভোটার ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১ হাজার ১৭০ জন ও নারী ভোটার ২ লাখ ৪ হাজার ২৮০ জন। ভোটাররা ১৮০টি ভোটকেন্দ্রের ১ হাজার ২৩০টি ভোট কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮ হাজার ৮৮৩ জন ও নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৬১২ জন। এই আসনে ১৭২টি ভোটকেন্দ্রের ১ হাজার ২৪০টি ভোট কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।

ফয়সাল আজম অপু 
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
১৬.০১.২০২৩

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর