শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ১০:৫১ পিএম, ২০২৪-০৩-১৫
ধর্মপ্রাণ মুসলমানের জন্য অধিক তাকওয়া এবং আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান। বরাবরের ন্যায় এবারও মানবিক কর্মসূচির আওতায় সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং সওয়াবের মাস রমজানে "আসুন রমজানের আনন্দ এতিমদের সাথে ভাগ করে নিই" এই বিষয়টিকে মাথায় রেখে নগরীর জালালাবাদ হাউজিং এর পার্শ্ববর্তী মদিনাতুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানায় "রঙ্গিন ঘুড়ি ফাউন্ডেশন"র ১২ তম প্রকল্পের আওতায় প্রায় ৪৫ জন ছাত্রের জন্য ইফতার সামগ্রী উপহার প্রদান করা হয়। আজ শুক্রবার (১৫ই মার্চ) উল্লেখিত মাদ্রাসা ও এতিমখানায় রঙ্গিন ঘুড়ি ফাউন্ডেশন'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাসুদ আলম চৌধুরী উপস্থিতিতে সংগঠনের সভাপতি আসিফ'র সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মুহাম্মদ মাঈন উদ্দিন, কার্যকরী সদস্য জনাব সাখাওয়াত হোসেন, রিপন ও সদস্য জুয়েল ।
উক্ত ইফতার সামগ্রী মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে তুলে দেন উপস্থিত সকল সদস্য বৃন্দ। এসময় বক্তারা বলেন- এই ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে পবিত্র মাহে রমজানের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের বিশ্বাস আপনাদেরকে দেওয়া এই সামান্য উপহার কিছুটা হলেও মাহে রমজানের সাওম পালনে সহযোগিতা করবে।
এসময় মাসুদ আলম চৌধুরী আগামীতেও " রঙ্গিন ঘুড়ি ফাউন্ডেশন"র পক্ষ থেকে যেকোনো দুঃসময়ে পাশে থেকে সাহায্য করার আশ্বাস প্রদান করেন। ইফতার ও সেহেরির জন্য উপহার সামগ্রী বাবদ চাল, ছোলা, মুড়ি,খেজুর, চিনি, তৈল ও মুশুর ডাল মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের প্রদান করা হয়। অনুষ্ঠানের সমাপনীতে উপস্থিত সকলকে নিয়ে বিশেষ মুনাজাত করা হয়। এতে সকল মুসলমানের কল্যাণ কামনা করে উক্ত অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ২০২৬ সালে হজ প্যাকেজ-১-এর যাত্রীদের মক্কা ও মদিনায় হোটেল ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : দুশ্চিন্তা, উদ্বেগ ও মানসিক চাপ আধুনিক জীবনের একটি সাধারণ সমস্যা। ইসলামে এই সমস্যা থেকে মুক্তির জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : সুস্থ জীবন যাপনে মহানবী (সা.)-এর নয়টি অভ্যাস মহানবী (সা.)-এর জীবনশৈলী শুধু ধর্মীয় বিচারে নয়, বরং আধ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : গেলো ৬ই ডিসেম্বর ২০২৪ ইং সকাল ১০টায় সন্দ্বীপ মদীনাতুল উলুম মাদরাসা মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : আজ শুক্রবার বাদ জুম'আ সামাজিক সংগঠন- রঙিন ঘুড়ি ফাউন্ডেশন'র ১৫ তম মানবিক প্রকল্পের আওতায় নগরীর আত...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি,সন্দ্বীপ সন্দ্বীপে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হলে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited