শিরোনাম
ইলিয়াছ কামাল বাবু, সন্দ্বীপ ব্যুরো প্রধান | ১০:২৯ এএম, ২০২০-১০-২৫
সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের শরীফ উদ্দীন সন্দ্বীপি সাংবাদিকতা দিয়েই শুরু করেন তার কর্মজীবন। দেশের স্বনামধন্য বেসরকারী টিভি চ্যানেল বাংলাভিশনের সন্দ্বীপ প্রতিনিধি ছিলেন। এখনও বেশ কয়েকটি সংবাদ মাধ্যম নিজ উদ্যোগে পরিচালনা করছেন।
মানুষ ভূল- ত্রুটির উর্দ্ধে নয়,সমালোচনার ও উর্দ্ধে নয়। সন্দ্বীপে একটি ছোট্ট ঘটনায় আলোচনা- সমালোচনার এক পর্যায়ে সাংবাদিক শরীফ উদ্দিন সন্দ্বীপি পাড়ি জমান স্বপ্নের দেশ আমেরিকায়। যদিও সন্দ্বীপের সেই অনাকাঙ্খিত ঘটনার সুন্দর পরিসমাপ্তি পরে আমার মাধ্যমেই হয়েছিলো।
আমেরিকায় নিজ ব্যাবসা পরিচালনা করার পাশাপাশি সন্দ্বীপ ও চট্টগ্রামে তার হাতের ছোঁয়ায় গড়ে ওঠেছে সাংবাদিক সংগঠন " বাংলাদেশ সাংবাদিক পরিষদ "
(বিএসপি)। বিএসপি 'র কেন্দ্রীয় সভাপতি হিসেবে তারই সাংগঠনিক তৎপরতায় গড়ে ওঠে সন্দ্বীপ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় শাখা কমিটি।
শুধু সাংবাদিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজেকে ব্যাপৃত রাখেন মানব সেবায়,মানব কল্যাণে। সাংবাদিক শরীফ উদ্দীন সন্দ্বীপির ব্যাক্তি উদ্যোগে বাংলাদেশ সাংবাদিক পরিষদ(বিএসপি) সন্দ্বীপ উপজেলা কমিটির নেতৃবৃন্দের মাধ্যমে সন্দ্বীপের প্রয়াত সাংবাদিক আল মুনছুর আমান ও সামছুল হুদা 'র পরিবারের পাশে
সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।
শুধু তাই নয়,নিজ এলাকা সহ আশপাশের এলাকার মসজিদ-মক্তব-মাদ্রাসা ও বিবাহ-শাদীতে সাধ্যমতো সহযোগিতা দিয়ে আসছেন। পবিত্র রমযান মাসে ও করোনা কালীন সময়েও তার যথাসাধ্য সহযোগিতা
অব্যাহত ছিলো।
এ প্রসংগে কথা হয়, আমেরিকা প্রবাসী সাংবাদিক ও ব্যাবসায়ী শরীফ উদ্দিন সন্দ্বীপের সাথে। তিনি জানান- মহান আল্লাহ্ তাকে রুজির বরকত দেয়ায়, আল্লাহর শোকরিয়া আদায় করতেই তিনি মানব সেবায়, মানব কল্যাণে ব্রতী হয়েছেন। মানুষের উপকার হলে তার মন
শান্তি পায়। তাই বিবেকের তাড়নায় তার এ সকল মানবিক উদ্যোগ। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করে না। তা তিনি সুস্পস্ট ভাবেই বললেন। যারাই তার দ্বারা উপকৃত হয়েছেন তাদের কাছ থেকে তিনি
শুধু দোয়া চেয়েছেন। মহান আল্লাহ্ যেনো আমৃত্যু তাকে মানুষের উপকারে নিয়েজিত রাখেন এই দোয়াই চেয়েছেন সকলের কাছে।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ছয়টায় দেশের সব দোকানপাট ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited