শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:১৮ এএম, ২০২২-১১-২৯
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় তুলার আড়ৎদার নিহত মহাজনের লাশ দেখতে এসে নিজেই সড়ক দূর্ঘটনায় লাশ হয়ে গেলো তার কর্মচারী দিনাজপুরের ইব্রাহিম। স্থানীয় সুত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের টোকনা গ্রামের তুলা ব্যবসায়ী মাহাতাব উদ্দিন মারা যায়। খবর পেয়ে তার লাশ দেখতে আসে কর্মচারী ইব্রাহিম। জানাজা নামাজ পড়ে লাশ দাফন করে ফিরে যাওয়ার সময় পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত হয় ইব্রাহিম। ইব্রাহিম টোকনা গ্রামের তুলা ব্যবসায়ী নিহত মাহাতাব উদ্দিনের গোডাউনের কর্মচারী ছিলো।
সোমবার (২৮ নভেম্বর) বিকাল ৪টার দিকে কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কের কানসাট ইউনিয়নের আব্বাস বাজারের করিম বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার দক্ষিণ সুজারপুর গ্রামের আব্বাস আলির ছেলে ইব্রাহিম আলি (৪০)।
এলাাকাবাসী ও প্রত্যক্ষ দর্শীরা জানান, বিকেল ৪টার দিকে কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কের কানসাট করিম বাজারে পাঁকা রাস্তার উপর চৌডালামুখি মোটরসাইকেল (দিনাজপুর ল-১২৮৭৮৭) এর সাথে কানসাটমুখি গরুবোঝাই একটি ভুটভুটির সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী। এঘটনায় আরো একজন আহত হয়েছে। তবে তার নাম ও ঠিকানা পাওয়া যায়নি।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জুবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশ ময়না তদন্তে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে।
ফয়সাল আজম অপু
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
২৮.১১.২০২২
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited