শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ১১:১১ এএম, ২০২০-০৮-২৮
পূর্ব ফিলিপিন্স সাগরে নিজেদের যুদ্ধজাহাজে আক্রমণ বা সেখানে অন্য কোনো সমস্যা তৈরি করলে মার্কিন নৌবাহিনী ডেকে চীনকে শায়েস্তা করার হুমকি দিয়েছে দুতার্তে প্রশাসন।
ফিলিপিন্স এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি রয়েছে। ওই চুক্তির আওতায় সহযোগিতা চাওয়া হবে বলে জানান দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
প্রথমবারের মতো চীনের বিরুদ্ধে এমন স্পষ্ট হুঁশিয়ারি দিল ফিলিপিন্স।
২১শে আগস্ট চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, ঝাও লিজিয়ান দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের এয়ার প্যাট্রোলকে অবৈধ উস্কানি আখ্যা দিয়ে সমালোচনা করেন। এর জবাবে বুধবার বেজিংকে হুঁশিয়ার করল ম্যানিলা।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বিবৃতির জবাবে ফিলিপিন্সের পররাষ্ট্র সচিব তিওদোরো লোকসিন বলেন, তারা যদি আমাদের কার্যক্রমকে অবৈধ বলে, আমরা তাদের মানসিকতা বদলাতে পারবো না। কারণ ইতোমধ্যে সালিশি আদালতের নির্দেশনা অমান্য করে চলছে।
দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের দাবির বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক আদালতের দেয়া রায়ের বিষয়ের প্রতি ইঙ্গিত করেন তিনি।
তিনি বলেন, যতোক্ষণ না কিছু ঘটে। আমরা চুপচাপ থাকবো। যদি কোনো আক্রমণ হয়, সেটা ফিলিপিন্সের জাহাজে বা আমাদের বাধা হয়, তাহলে আমি ওয়াশিংটন ডিসিকে আনবো।
তবে কোন পরিস্থিতিতে ফিলিপিন্স যুক্তরাষ্ট্রের সহায়তা চাইবে সে বিষয় বিস্তারিত বলেননি লোকসিন। তিনি বলেন, কখন কী হবে তা সম্পূর্ণ অনিশ্চিত। আমরা প্রয়োজন হলেই ডাকবো।
স্থানীয় গণমাধ্যমগেুলো বলছে, লোকসিন বিশ্বাস করেন, ট্রাম্প প্রশাসন এশিয়ায় মিত্রদের মৌলিক অধিকার, জলসীমায় চলাচলে স্বাধীনতা, রাষ্ট্রের সার্বভৌমত্ব, আগ্রাসন প্রতিরোধ এবং স্বাধীনতা রক্ষায় সোচ্ছার।
আগস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে কথা বলেন লোকসিন। এর আগে আন্তর্জাতকি জলসীমায় চীনের দাবি প্রত্যাখ্যান করে ওয়াশিংটন।
৬ আগস্ট এশীয়ার মিত্রদের সঙ্গে আঞ্চলিক বিষয়ে আলোচনা করেন পম্পেও ও লোকসিন। সেখানে সাম্প্রতিক সময়ে দক্ষিণ চীন সাগরে মার্কিননীতির পরিবর্তন নিয়ে কথা বলেন তারা। আন্তর্জাতিক আইন মেনে দক্ষিণপূর্ব এশিয়ার উপকূলীয় দেশগুলোকে সহায়তার প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন-ম্যানিলা নৌ-সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা করে দু’পক্ষ। পরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণায়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited