শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ১২:৩০ পিএম, ২০২৫-০৯-০৭
গতকাল শুক্রবার হাটহাজারী আল-জামিয়াতুল দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসা (হাটহাজারী মাদ্রাসা) মসজিদের সামনে অশ্লীল অঙ্গিভঙ্গি করে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
আজ শনিবার বিষয়টি প্রশাসনের নজরে আসার পর অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী।
ঘটনার সঙ্গে জড়িত যুবক আরিয়ান ইব্রাহিম নিজের ফেসবুক আইডিতে ফটিকছড়ি ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পরিচয় দেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল।
ফটিকছড়ি ছাত্রদলের আহবায়ক একরাম উল্লাহ চৌধুরী বলেন, অভিযুক্ত আরিয়ান ইব্রাহিম ছাত্রদলের কেউ নয়। সে আমাদের সংগঠনের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। তার বিরুদ্ধে সংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং প্রশাসনকে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
অভিযোগের বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ জানান, উস্কানিমূলক ফেসবুক আইডিটি ইতোমধ্যে ডি-অ্যাকটিভ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঘটনার পরপরই থানা পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। অপরাধীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited