শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:১১ পিএম, ২০২২-১২-০৯
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
গত বুধবার (৭ ডিসেম্বার) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় শটগান হাতে দেখা যায় এক যুবককে। এরপরই ওই যুবককে নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তিনি কি পুলিশেরই কেউ নাকি বহিরাগত, সেই প্রশ্ন উঠে। এরপর পুলিশের পক্ষ থেকেও সেই যুবকের খোঁজ করা হয়। এসব ঘটনার পর জানা যায়, আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান হাতে গুলি ছোড়া ওই ব্যক্তির নাম মাহিদুর রহমান। তিনি পেশায় একজন আনসার। বর্তমানে রাজধানীর পল্টন থানায় দায়িত্বরত আনসার সদস্য (অঙ্গীভূত)।
এই আনসার সদস্য হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের চৌডালা-সোনারপাড়া গ্রামের সোফেন আলীর ছেলে।
কেন আর্জেন্টিনার জার্সি পরে নেমেছিলেন? সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহিদুর রহমান বলেন, ‘আমি পল্টন থানায় রয়েছি। আমাদের ওসি স্যারের নির্দেশ ছিল- অ্যালার্ম বাজলে যে যেভাবে থাকবে সেভাবে- সেই অবস্থায় নিচে নামতে হবে। আমি যে অবস্থায় ছিলাম, খাওয়া দাওয়া কয়রে শুয়ে ছিলাম, সে অবস্থাতেই নামছি।’ তিনি বলেন, ‘ওরা ইট ছুঁড়তেছিল, আমি ড্রেস পরার সময় তো পাইনি।’
তিনি আরও বলেন, ছাত্রদলের প্রচার সম্পাদক ওমর সানী, প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর, কানাডা থেকে প্রচারিত নাগরিক টিভির নাজমুস সাকিবসহ বেশ কয়েকজন আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছেন। শিগগিরই তাদের বিরুদ্ধে মামলা করব।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited