dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


জীবিতকে মৃত দেখিয়ে মামলা থেকে বাদ, দীপংকর রায় নামের পুলিশের সেই এসআই বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক    |    ১১:০০ পিএম, ২০২০-০৯-০১

জীবিতকে মৃত দেখিয়ে মামলা থেকে বাদ, দীপংকর রায় নামের পুলিশের সেই এসআই বরখাস্ত

চট্টগ্রামে জীবিত এক যুবককে ‘বন্দুকযুদ্ধে’ মৃত উল্লেখ করে মামলা থেকে বাদ দেওয়ার অভিযোগে পুলিশের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মামলাটির তদন্ত কর্মকর্তা দীপংকর রায় চট্টগ্রাম নগরের খুলশী থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। আজ মঙ্গলবার তাঁকে বরখাস্ত করা হয়।

এদিকে একই সঙ্গে গোয়েন্দা পুলিশের এক উপ-কমিশনারকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন নগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান। অন্যদিকে জীবিতকে মৃত দেখানোর সংবাদ আজ আদালত পাড়াসহ চট্টগ্রাম নগরে বেশ আলোচিত হয়। বিষয়টি ছিল সবার মুখে মুখে। নগর পুলিশের কার্যালয়ে ছিল আলোচনা-সমালোচনা।

‘আমি তো বেঁচে আছি, কখন বন্দুকযুদ্ধে মরলাম’ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠে। এরফলে অভিযুক্ত পুলিশ সদস্যকে বরখাস্ত ও ঘটনার তদন্তের নির্দেশ দেন। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নগরের বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিল এলাকায় ২০১৮ সালের ১ অক্টোবর আসামি মো. জয়নালসহ অন্যরা দা, কিরিচ নিয়ে হামলা চালান বাদী শাহ আলম ও তাঁর পরিবারের সদস্যদের ওপর।
এই ঘটনায় করা মামলায় ছয় জনকে আসামি করে এবং জয়নালকে মামলা থেকে অব্যাহতি দিয়ে গত ডিসেম্বরে অভিযোগপত্র দেন এসআই দীপংকর রায়। তিনি ওই সময় বায়েজিদ থানায় কর্মরত ছিলেন।
পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জয়নাল নিহত হওয়ায় তাঁকে বাদ দেন বলে এস,আই উল্লেখ করেন। কিন্তু দৈনিক অনুসন্ধানের টিম  সম্প্রতি ঘটনাস্থলে গিয়ে জয়নালকে জীবিত দেখতে পায়। এ ব্যাপারে জানতে চাইলে মৃতের খবর শুনে অবাক হয়ে যান জয়নালের বাবা এবং স্থানীয় বাসিন্দারা।

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন অভিযোগ ওঠায় এসআই দীপংকরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তের জন্য নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারকে (উত্তর) নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মৃত উল্লেখ করে বাদ পড়া আসামি জয়নালকে অন্তর্ভুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হতে পারে বলে জানিয়েছেন নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় বসাক।
তিনি  বলেন, যেহেতু মামলাটি বিচারাধীন (ট্রায়ালে), তাই আদালত যেভাবে নির্দেশনা দেবেন, সেভাবে করা হবে। তবে আসামি বাদ পড়বেন না।  এসআই দীপংকরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি স্বীকার করে দীপংকর রায় বলেন, তিনি ভূলের জন্য অনুতপ্ত।

মামলাটি চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন। মামলা পরিচালনাকারী সরকারি কৌঁসুলি আবিদ হোসেন বলেন, জঘন্যতম ভূল করায় এসআই দীপংকরকে শোকজ করে কারণ ব্যাখ্যা চেয়ে পরবর্তী নির্দেশ দিতে রাষ্ট্রপক্ষ থেকে আদালতে আবেদন করা হবে। বাদ পড়া আসামি জয়নালকে অন্তর্ভুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দেওয়ার জন্য আদালত যেভাবে নির্দেশনা দেবেন, সেভাবে করা হবে।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চà¦...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকাà¦...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়à...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও à...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর