শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:২৮ এএম, ২০২৩-১০-০৪
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা হয়েছে । সোমবার (২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে শিশু অধিকার সপ্তাহ'র উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর আয়োজনে "শিশুর জন্য বিনিয়োগ করি ভবিষ্যৎ এর বিশ্ব গড়ি' শ্লোগানে একটি বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
শিশু দিবস ও শিশু অধিকার বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবুল কালাম সাহিদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল আলম, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, ফায়ার সার্ভিস এর উপ-সহকারী পরিচালক শেখ মোঃ মাহবুবুল ইসলাম, পাঠানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মারুফুল হকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা, জেলার বিভিন্ন সরকারী- বেসরকারী প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ ও প্রধানগণ। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আগামী ৮ অক্টোবর শিশু অধিকার সপ্তাহের সমাপনী হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited