শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৬:০৮ পিএম, ২০২৩-০১-১৪
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
সেনাবাহিনীতে চাকুরি দেয়ার নাম করে প্রতারনা করার অভিযোগে ভূয়া নিয়োগপত্র সহ ৩ প্রতারক কে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (১৩ জানুয়ারী) সকালে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প বিষয়টি নিশ্চিত করে।
গ্রেপ্তারকৃতরা হলো সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মিনটোলা গ্রামের মোঃ মাসুদ রানা (৪২), নিচুধুমি গ্রামের মোঃ তহুরুল ইসলাম (৩৮), এবং লালাপাড়া গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক (৪৫)
র্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র্যাবের একটি অপারেশন দল বৃহষ্পতিবার দুপুরে (১২ জানুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া এলাকার একটি ফাঁকা মাঠে অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরী দেয়ার নামে প্রতারনা করে টাকা আদায় করার অভিযোগে প্রতারনা চক্রের মূলহোতা সহ মাসুদ রানা , তহুরুল ইসলাম এবং মোঃ আব্দুর রাজ্জাক কে গ্রেপ্তার করে। এ সময় তাদেও কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে মালী পদে ভর্তির ভূয়া একটি নিয়োগপত্র ২টি ভূয়া সীল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন হতে প্রতারনা চক্রের সাথে সংঘবদ্ধভাবে চাকুরীর প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার সত্যতা স্বীকার করে।
র্যাব আরও জানায়, একজন ভূক্ত ভোগীর আনুমানিক ৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগের ভিত্তিতে দীর্ঘ দিন অনুসন্ধানের পর ঐ প্রতারনা চক্রকে ভূয়া এপয়েন্টমেন্ট লেটার সহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
ফয়সাল আজম অপু,
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
১৩. ০১.২০২৩
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited