শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৫:৫৮ পিএম, ২০২১-১২-১৭
মোঃ রিয়াদ বিশেষ প্রতিনিধিঃ
বন্দর নগরীর চট্টগ্রামে নানা আয়োজন ও উৎসাহের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মহান বিজয় দিবসে প্রথম প্রহরে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু করে চট্টগ্রাম জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোরে জেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, উপ পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ স ম জামশেদ খোন্দকারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
সকাল থেকেই নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে নানা শ্রেণী পেশার মানুষের ঢল নামে। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি। এদিকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবসের অনুষ্ঠানমালা।
বৃহস্পতিবার সকাল ৮টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়। বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী শেষে পুরস্কার বিতরণ করা হয়। এরপর সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে জমকালো আতশবাজি ও লেজার শো’র আয়োজন করা হয়েছে। চট্টগ্রামের লালখান বাজার থেকে কাজির দেউরি পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে পড়ে। ১৬ ডিসেম্বরে অনুষ্ঠান শেষে ফেরার পথে গণপরিবহন কম থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়তে হয়।
দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ২০২৬ সালে হজ প্যাকেজ-১-এর যাত্রীদের মক্কা ও মদিনায় হোটেল à...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদেà...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপà...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে জোট ও আসন সমঝোতার রাজনীতি তুঙ্গে উঠেছে। এই প্রেক্ষাপটে তরুণদ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে প্রচণ্ড মà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited