শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:০৩ পিএম, ২০২০-০৮-১৪
প্রকাশ্যে নেই কোন কলহ বিবাদ। নিজ ঘরেই ৪র্থ শ্রেনীর ছাত্রী জেসমিন আক্তার (১০) এর রহস্যজনক মৃত্যু হওয়া মরদেহ ময়নাতদন্ত করেছে থানা পুলিশ।
ঘটনাটি ১৪ আগস্ট শুক্রবার বেলা ১১টার দিকে বগুড়ার শেরপুর পৌর শহরের নয়াপাড়া এলাকায় ঘটেছে।
মৃত জেসমিন নয়াপাড়ার শহিদুল ইসলামের মেয়ে। এ ঘটনায় থানা পুলিশ ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছেন।
জানা যায়, শেরপুর পৌর শহরের নয়াপাড়ার শহিদুল ইসলামের ১০ বছর বয়সী মেয়ে জেসমিন আক্তার ১৪ আগস্ট শুক্রবার সকাল ৮টার দিকে পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে চায়। এতে পরিবার থেকে তাকে নিষেধ করলে সে ঘরেই থাকে। পরে বেলা ১১টার দিকে ওই ছাত্রী জেসমিনকে মৃত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন।
বিষয়টি জানাজানি হলে থানা পুলিশ ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে। তবে কি কারণে মারা যেতে পারে তার সঠিক কারণ জানা যায়নি। মৃত জেসমিন শেরপুর পৌর সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী বলে জানা গেছে।
এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল কালাম আজাদ বলেন, ওই ছাত্রীর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে ময়নাতদন্ত রিপোর্ট আসলেই বুঝা যাবে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited