শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৩৩ পিএম, ২০২৩-১২-২৭
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
জেলার সদর উপজেলায় আজ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)'র আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৭ ডিসেম্বর) ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট মিলতায়নে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা তথ্য অফিসার মো. ওয়াহিদুজ্জামান (জুয়েল) এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী এ. জে. এম মাসুদুর রহমান।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মুক্তিযুদ্ধের গল্প শুনান, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি জেলার মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার ও পরবর্তি প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করে স্মৃতিচারণমূলক জ্ঞানগর্ভ বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য দেন সহকারী জেলা তথ্য অফিসার মোঃ আব্দুল আহাদ, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, দূর্গা চরন রায় চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (ননটেক) ও আফিদা রহমান চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (ইলেকট্রিক্যাল)।
অনুষ্ঠান সঞ্চালনা ও কুইজ প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) মোঃ সুবেল আলী।
অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের ওপর চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এ সময় মুক্তিযুদ্ধের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পরে, অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited