dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


সন্দ্বীপ রক্ষায় যা যা প্রয়োজন তা করা হবে-- পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল( অব.) জাহিদ ফারুক

দৈনিক অনুসন্ধান    |    ০৭:৪৬ এএম, ২০২০-১১-১৯

সন্দ্বীপ রক্ষায় যা যা প্রয়োজন তা করা হবে-- পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল( অব.) জাহিদ ফারুক

ইলিয়াস কামাল বাবু,সন্দ্বীপঃ
যথাসময়ে কাজ সম্পন্ন না করে জনগনের দুর্ভোগ সৃষ্টি করায় সারিকাইত বেড়িবাঁধের নির্বাচিত ঠিকাদার ডলি কনষ্ট্রাকশনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সন্দ্বীপের চতুর্দিকে টেকসই বেড়িবাঁধ নির্মানে প্রায় ৫২৩ কোটি টাকা ব্যয়ে একটি নতুন প্রকল্প তৈরী হচ্ছে। 
১৫ নভেম্বর,রবিবার, দুপুরে সন্দ্বীপে কাজী আফাজ উদ্দিন হাই স্কুল মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.)জাহিদ ফারুক এ কথা বলেন। তিনি সন্দ্বীপবাসীর উদ্দেশ্যে বলেন, "জননেত্রী শেখ হাসিনা আপনাদের মত সাগর পাড়ের মানুষের  দুঃখ দুর্দশা লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি যা বলে যাই তা বাস্তবায়নের চেষ্টা করি।"
   
প্রসঙ্গক্রমে তিনি বলেন--সন্দ্বীপবাসী এম.পি মিতা ' র সাথে মত একজন কর্মবীর  পেয়েছেন বিধায় এত উন্নয়ন হচ্ছে এবং আমিও আজ এখানে আসতে বাধ্য হয়েছি। তিনি সংসদে আমার পিছনের সারিতেই বসেন,
সন্দ্বীপের উন্নয়নে ব্যবস্থা গ্রহন করতে আমাকে প্রায়ই অনুরোধ করতেন।
 
বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এম.পি বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের তদারকি না থাকায় বেড়িবাঁধ নির্মান ও সংস্কার কাজ সঠিকভাবে হচ্ছে না । এজন্য তিনি সন্দ্বীপে পানি উন্নয়ন বোর্ডের সাব ডিভিশন পুনঃ চালু করার জোর দাবী জানান। 

আওয়ামীলীগ নেতা শাহেদ সারওয়ার শামীমের সঞ্চালনায় এবং সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার শাহজাহান এর সভাপতিত্বে এ সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন,সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির।

সভাশেষে সংবাদকর্মীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, সন্দ্বীপ রক্ষায় যা যা প্রয়োজন তার ব্যবস্থা নেয়া হবে।

এর আগে একই দিন সকালে সন্দ্বীপের উড়িরচরের ভাঙ্গন পরিদর্শন ও সেখানে আয়োজিত এক সভায় ভাষণ দান শেষে দুপুর ১২টার দিকে হেলিকপ্টার যোগে সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা সহ প্রতিমন্ত্রী কর্ণেল(অবঃ)জাহিদ ফারুক সন্দ্বীপের সারিকাইতস্থ কাজী আফাজ উদ্দিন হাই স্কুল মাঠে নামেন। এ সময় মন্ত্রীকে স্বাগত জানিয়ে নেতা-কর্মীরা মিছিলে মিছিলে মুখরিত করে তোলে স্কুল প্রাঙ্গন।

রিলেটেড নিউজ

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত


চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত


আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর