শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:৪০ এএম, ২০২২-০৭-১৪
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
আষাঢ়ের শেষ অথচ বৃষ্টির দেখা নেই, জমিতে পানি নেই, কোথাও জমি ফেটে গেছে।
ধান লাগানোর ভরা মৌসুমে পানির অভাবে জেলার নাচোল, গোমস্থাপুরের বরেন্দ্র এলাকায় আমন ধান লাগাতে বিলম্ব হচ্ছে কৃষকের।
প্রায় ১৫ দিন পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই ধানের জেলা চাঁপাইনবাবগঞ্জে। তীব্র রোদের সাথে যোগ হয়েছে ভ্যাপসা গরম, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে সর্দি জ্বরের রোগী, বলা চলে গ্রাম মহল্লা পেরিয়ে বাড়িতে বাড়িতে চলছে জ্বর সর্দিকাশি রোগীর সংখ্যা।
ডক্টর চেম্বার গুলোতে যে কোন সময়ের চাইতে কয়েকগুণ রোগী বেড়েছে। বিশেষ করে শিশু বা অল্প বয়সী রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।
বাজারের দোকান গুলোতে প্যারাসিটামল ওষুধের সংকট দেখা দিয়েছে। কোথাও কোথাও কয়েকগুণ বেশি দামে বিক্রির অভিযোগ রয়েছে।
গতকাল বিকেলে শহরের হাসপাতাল রোডে ম্যাক্স হাসপাতালে শিশু চিকিৎসক ডাঃ মাহফুজ আহমেদের চেম্বারের সামনে দেখা যায় দীর্ঘ লাইন।
সেখানকার ম্যানেজার জানালেন ঈদের ছুটিতে হঠাৎ কয়েকগুণ রোগী বৃদ্ধি পেয়েছে।
২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ঈদের দিনেও চেম্বার করেছেন ডাঃ আব্দুল মজিদ।
তিনি বলেন, জেলা হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগী বেড়েছে কয়েকগুণ, যাদের মধ্যে অধিকাংশ কম বয়সী। রাজশাহী আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আবহাওয়াবিদ জানান, এমাসের ১৫ তারিখের আগে বৃষ্টির সম্ভবনা কম, তবে ১৫ তারিখের পরে বৃষ্টি হবার সম্ভবনা রয়েছে।
বৃষ্টি না হওয়া পর্যন্ত তীব্র রোদ আর ভ্যাপসা গরম চলমান থাকবে।
আমাদের উপজেলা প্রতিনিধিদের তথ্যমতে জেলার ০৫ টি উপজেলায় একই অবস্থা বিরাজ করছে। সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে বিগত দিনের তুলনায় কয়েক গুন রোগী বেড়েছে। এর সাথে সাথে যোগ হয়েছে ঈদের ছুটিতে বাড়িতে আসা অতিরিক্ত লোকজন, তবে ঈদের দুইদিন আগে থেকে বিদ্যুৎ এর লোডশেডিং না থাকায় কিছুটা স্বস্তি মিলেছে।
হঠাৎ অতিরিক্ত চাহিদার কারণে ওষুধের দোকান গুলোতে প্যারাসিটামল জাতীয় ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে, কোথাও পাওয়া গেলে দিতে হচ্ছে অতিরিক্ত দাম।
বিশেষ করে বেক্সিমকো কোম্পানীর নাপা ওষুধ বাজারে নেই বললেই চলে।
ফয়সাল আজম অপু,
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
১৩.০৭.২০২২
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited