শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:২৮ পিএম, ২০২১-০৩-১৪
মোঃ ইকরামুল হাসান, বান্দরবান জেলা প্রতিনিধিঃ
বান্দরবানে ফের হিংস্র ভাল্লুকের হামলায় ১ জুম চাষি আহত হয়েছে। আহত ম্রোর নাম ক্রইল মুরং (৭৬) । সে আলীকদমের কুরুক পাতা ইউনিয়নের সমথং পাড়ার মৃত রেংহান ম্রোর ছেলে।
রবিবার সকালে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের সমথং পাড়া এলাকার একটি ঝিড়িতে এ ঘটনা ঘটে। ঐ এলাকার একটি পাহাড়ি ঝিড়িতে মাছ ধরার সময় হিংস্র ভাল্লুক ওই জুম চাষীর উপর আক্রমণ করে। আহত ঐ জুম চাষীকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী সেনাক্যাম্প পরে হেলিকপ্টারে করে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় লোকজন ও সেনাবাহিনী জানায়, রাতে সমথং পাড়ার পাশের একটি ঝিরিতে এই চাষী মাছ ধরার জন্য একটি জাল পেতে আসে। রবিবার সকাল ৬টার সময় মাছ সংগ্রহ করতে ঝিরিতে গেলে সেখানে ভাল্লুক তাকে আক্রমণ করে। পরে স্থানীয় লোকজন সকাল ৮টার সময় বলাই পাড়া আর্মি ক্যাম্পে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সাড়ে ১২টার সময় সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে বলাইপাড়া আর্মি ক্যাম্প হতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়।
বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মোঃ জিয়াউল হক জানান, উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনী নিজস্ব হেলিকপ্টারে করে আহত ব্যক্তিকে চট্টগ্রাম নিয়ে গেছে। পাহাড়ের মানুষের উন্নয়নের জন্য সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited