শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:০৫ এএম, ২০২২-১২-১১
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে মো. স্বাধীন (২৬) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় নাচোলের গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্বাধীন গোলাবাড়ি মহল্লার মো. দুরুল খোদার ছেলে এবং পেশায় একজন মাছ ব্যবসায়ী।
স্থানীয়দের বরাত দিয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নিজ বাড়ির সামনে থেকে ছাগল আনতে গেলে কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ বিষয়ে কসবা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান গোলাম জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার বিকেলে স্বাধীনের ছাগল রেললাইনের পাশে ঘাস খাচ্ছিল। একপর্যায়ে ছাগল রেললাইনের কাছে চলে যায়।
এসময় রহনপুর থেকে রাজশাহীগামী কমিউটার ট্রেনটি গোলাবাড়ি বাজার সংলগ্ন এলাকায় এলে স্বাধীন ছাগল তাড়াতে গিয়ে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করা হলে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited