dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


রাজধানীতে ৫৭ লাখ টাকার জাল নোট উদ্ধার, সরঞ্জামসহ প্রতারক চক্র গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০৭:৫৮ এএম, ২০২০-০৮-১৫

রাজধানীতে ৫৭ লাখ টাকার জাল নোট উদ্ধার, সরঞ্জামসহ প্রতারক চক্র গ্রেফতার

রাজধানীর পল্টন এলাকা থেকে জাল নোট ছাপিয়ে বিক্রি করা প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৫৭ লাখ টাকার জাল নোট, পাঁচ থেকে ছয় কোটি টাকার জাল নোট ছাপানোর উপকরণ ও প্রিন্টার জব্দ করা হয়।শু

শুক্রবার বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ডিবি পুলিশের এক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নোট ছাপানোর বিশেষজ্ঞ মো. হান্নান, কাগজ প্রস্তুতে বিশেষজ্ঞ কাওসার, হিসাব রক্ষক মো. আরিফ, দুই সরবরাহকারী ইব্রাহিম ও খুশি।

ডিবি পুলিশের উপকমিশনার মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মশিউর রহমান বলেন, ‘ঈদের আগে এই চক্রের ওপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর ফলে তারা আত্মগোপনে ছিল। ঈদের পর তাদের তৎপরতা বেড়েছে।’

এই চক্রটি আগামী ছয় মাসের জন্য রাজধানীর পল্টন এলাকায় দুটি ফ্ল্যাট ভাড়া নিয়েছে এবং প্রতিদিন প্রায় পাঁচ লাখ টাকার জাল নোট তৈরি করছিল বলে জানান তিনি।

তিনি জানান, চক্রটি সম্প্রতি রাজধানীর শনির আখড়া, যাত্রাবাড়ী এবং সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় এ সব জাল নোট বিক্রি শুরু করেছিল। এক লাখ টাকার জাল নোট নয় থেকে ১৩ হাজার টাকায় বিক্রি করত।

পুলিশ কর্মকর্তা মশিউর বলেন, ‘এই চক্র চালাতে অর্থের যোগান দিত শাহীন নামের এক ব্যক্তি। এর আগে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বেশ কয়েকটি মামলায় তিনি অভিযুক্ত।’

এই চক্রের গ্রেপ্তারকৃত অন্যদের নামেও বিভিন্ন থানায় মামলা আছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘তাদের পরিকল্পনা ছিল দেশের বিভিন্ন জেলায় জাল নোট ছড়িয়ে দেশের অর্থনৈতিক ব্যবস্থা নষ্ট করা। এই চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম পাওয়া গেছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চà¦...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকাà¦...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়à...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও à...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর