dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রশাসনের নাকের ডগায় গভীর রাতে অসুস্থ গরুর মাংস বিক্রি

দৈনিক অনুসন্ধান    |    ০৭:৪২ এএম, ২০২৩-০৫-২৬

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রশাসনের নাকের ডগায় গভীর রাতে অসুস্থ গরুর মাংস বিক্রি

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রশাসনের নাকের ডগায় গভীর রাতে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে। 
ভোলাহাট উপজেলার মুসরিভুজা-জামতলা-বাজারে আজ বৃহস্পতিবার (২৫ মে) গভীর রাতে প্রকাশ্য একই এলাকার আরশী কসাই (৫৮) দীর্ঘদিন অসুস্থ থাকা গরু জবাই করে মাংস বিক্রি করে। 

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ৮০ হাজার টাকার এই গরু আরশি কসাই মাত্র ২২ হাজার টাকায় কিনে রাতের আধারে জবাই করে কম দামে মাংস বিক্রি করে। তারা জানান এর আগেও আরশি কসাই অসুস্থ ও মরা গরুর মাংস বিক্রি করেছে। কিন্তু প্রশাসন জানার পরও কোনো শাস্তি না হওয়ায় আবারও অসুস্থ গরু জবাই করে অস্বাস্থ্যকর মাংস বিক্রি করছে। 

একই এলাকার আবদুর রহিম জানান, আরশি কসাই এর আগেও অসুস্থ ও মরা গরুর মাংস বিক্রি করে ধরা খেয়েছে। তারপরও প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় আবারও অসুস্থ গরুর মাংস বিক্রি করার সাহস পেয়েছে। এই গরুর মাংস একেবারে অস্বাস্থ্যকর বলে জানান তিনি এবং দোষী আরশি কসাইয়ের বিরুদ্ধে বিচার ও কঠোর শাস্তির দাবি জানান।

ভোলাহাট থানার ওসি সেলিম রেজাকে ফোন দিলে তিনি রাতেই আরশি কসাইয়ের ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। তবে খোঁজ নিয়ে জানা যায় এবিষয়ে তিনি কোনো পদক্ষেপ নেননি। ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুমকে বার বার ফোন দিলেও রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

অপরদিকে, ভোলাহাট উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আব্দুলাহ মুঠোফোনে জানান, নিযয়টি আমি অবগত, ইউএনও, ওসি ও দলদলী ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান ও মেম্বারের সাথে কথা হয়েছে অস্বাস্থ্যকর মাংস, রাতেই মাটিতে পুঁতে ফেলা হবে। অপরাধী কসাইয়ের কি হবে এমন প্রশ্নের উত্তর না দিয়েই ফোন কেটে দেন তিনি।

দীর্ঘদিন গরুটি অসুস্থ থাকায় চিকিৎসাধীন অবস্থায় কম দামে কিনে নিয়ে জবাই করে মাংস বিক্রি করে আরশি কসাই। তার বিচার ও  সাজা দাবী করেছে এলাকাবাসী।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর