শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৩:৪৫ পিএম, ২০২২-১২-১৬
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
বিজয়ের ৫২ বছরে পদার্পণে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় ও জাতীয় দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালন করছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) ৫০বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির শুভ সূচনা এবং সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এদিকে, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদসহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো প্রত্যুষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পন এবং পরে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে।
সকাল পৌনে ৯ টায় ডা. আ. আ. ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন ও পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করেন। পরে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, কারারক্ষী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন ও পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব। শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন তাদের শারীরিক কসরত প্রদর্শন করে। এর আগে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
ফয়সাল আজম অপু
স্টাফ রিপোর্টার (চাঁপাইনবাবগঞ্জ)
০১৭১৮৩১৬৬৩১
১৬.১২.২০২২#
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited