dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের বর্ষিয়ান সাংবাদিক ফয়সাল আজম অপু'র জন্মদিনের শুভেচ্ছা

দৈনিক অনুসন্ধান    |    ১০:২৩ পিএম, ২০২৪-০১-০২

চাঁপাইনবাবগঞ্জের বর্ষিয়ান সাংবাদিক ফয়সাল আজম অপু'র জন্মদিনের শুভেচ্ছা


হাসিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক 

কোনো ব্যাক্তির চিন্তাধারায় প্রতিনিধিত্ব, কণ্ঠস্বর, বিবেকের অনুশাসন হিসেবে কবি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক সৃজনশীল প্রতিটি মানুষই ভূমিকা রাখেন।

তেমনি একজন বর্ষীয়ন সাংবাদিক, সময়ের সাহসী সংবাদকর্মী ফয়সাল আজম অপু । চাঁপাইনবাবগঞ্জ জেলার, এ সময়ের সাহসী সংগঠন সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এছাড়া প্রথম শ্রেণীর জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন, ইংরেজি জাতীয় দি মুসলিম টাইমস ও রাজশাহীর বহুল প্রচারিত, দর্শক নন্দিত স্থানীয় দৈনিক উপচার পত্রিকায় স্টাফ রিপোর্টার এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সোনামসজিদ পোস্ট এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন সাংবাদিক ফয়সাল আজম অপু। আজ ১'লা জানুয়ারি রোজ সোমবার তার শুভ জন্মদিন।

যেখানে অন্যায় অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক সাহসী এক সাংবাদিকের পদচারণা। তিনি তার অনুসন্ধানে তুলে নিয়ে আসেন ঘটনার অন্তরালের মূল ঘটনা। অপরাধ ও অপরাধীর মুখোশ উন্মোচন করেন তিনি। তার চতুরতা, একনিষ্ঠ কর্মদক্ষতা দিয়ে টেনে বের করেন লুকানো সেইসব অপরাধীদের মন্দ কাজের সকল আমলনামা। তুলে ধরেন দেশ ও জাতীর সম্মুখে।

যিনি সত্যর সন্ধানে নির্ভীক সাংবাদিক, জীবনে  বিলাস, মোহ, আত্মত্যাগের প্রতীক। সহজ সরল জীবন-যাপনে সিদ্ধ এই মানুষটি, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন। অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠার অপ্রতিদ্বন্দী। অন্যায়কারী, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, জঙ্গি সহ অপরাধীদের মূর্তমান আতঙ্ক। অন্যায়ের সাথে কখনোই আপোষ করেন না যিনি! তিনি আর কেউ নয়। তিনি এ সময়ের বলিষ্ঠ ও প্রতিবাদী সাংবাদিক সকলের প্রিয় ব্যাক্তি ফয়সাল আজম অপু।

আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। আজকের জোসনাটা আরও সুন্দর,সন্ধ্যাটা আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য, ভরে থাকা ভাল লাগা। মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা। আপনি এই দিনে পৃথিবীতে এসেছেন তাই শুভেচ্ছা আপনাকে, তাই অনাগত খন হোক আরও সুন্দর উজ্জ্বল দিন কামনায়।

আজকের স্বনামধন্য সাংবাদিক তিনি, সকলের প্রাণ প্রিয় এ সময়ের সাংবাদিকতায় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলা সহ সারাদেশের সাংবাদিকের মধ্যে ফয়সাল আজম অপু নামটি বেশ পরিচিত ও অন্যতম।

তার ছাত্র জীবন থেকেই বিভিন্ন পত্রিকা পড়তেন তিনি এবং ইচ্ছে ছিলো তিনি একজন বড় সংবাদ কর্মী হিসেবে কাজ করার। আর সেই থেকেই সাংবাদিকতার হাতেখড়ি পেয়েছিলেন। তার পাশে ছিলেন অনুপ্রেরণায় গুনী সাংবাদিকগণের মতো দেশের অনেক সাংবাদিকেরা । সাংবাদিকতার মত মহান পেশা ছেড়ে অন্য কিছুই চিন্তা বা ভাবনা, ভাবতে চান না এই গুণী সাংবাদিক ।

সাংবাদিকতার পাশাপাশি অসহায়, সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করেন তিনি । বিভিন্ন সমাজসেবা ও অরাজনৈতিক সংগঠনের সাথে জড়িত তিনি।
সাংবাদিকের বাচন ভঙ্গি, শুদ্ধ উচ্চারণ, উত্তম চারিত্রিক গুণাবলী, ভদ্র, নম্র, প্রাণবন্ত ও ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার সৃষ্টিশীলতা ও সৃজন ক্ষমতা, যা হল মৌলিক ভাষিক এককগুলিকে সংযুক্ত করে অসীম সংখ্যক বৈধ বাক্য সৃষ্টির ক্ষমতা।

প্রকাশভঙ্গী নম্র ও কোমল আচরণের মানুষকে সবাই ভালোবাসে। নিরঅহংকারী এত বড় মাপের সাংবাদিক হয়েও বড়দের শ্রদ্ধা করেন ও ছোটদের স্নেহ করে অকপটে। আর তাই তিনি সকলের কাছে সমান সমাদৃত, ছোট বড় সকলের প্রিয় মানুষ। কোমল আচরণের দ্বারা মানুষের চারিত্রিক মাধুর্যটা প্রকাশ পায়। পেশাগত দায়িত্ব পালনে নিজেকে বিলিন করে দেওয়ার ব্রত নিয়ে, অনেক সময় পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন না তিনি।

ঘুরে বেড়াতে প্রচন্ড ভালোবাসেন এই প্রতিভাবান সাংবাদিক। পেশাগত  কাজে এর মধ্যে দেশের প্রায় প্রতিটি জেলায় ছুটে বেড়িয়েছেন তিনি।
সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায়, আন্তর্জাতিক পিস এওয়ার্ড,  মাদার তেরেসা সহ দেশী-বিদেশী অনেক সন্মানে ভূষিত হয়েছেন তিনি।

জন্মদিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখন সাধারণত কর্মস্থলেও জন্মদিনের আয়োজন থাকে আর সন্ধ্যায় ছোট, বড়, ক্ষুদে বন্ধুদের সঙ্গে আড্ডা।

ব্যক্তিগত জীবনে বিবাহিত । দুই কন্যার জনক তিনি। সবসময় ইতিবাচক মানুষিকতা পোষণ করেন এই সাংবাদিক। তার বয়সে এতো এতো সাফল্যের পেছনের সূত্র মনে করেন ‘ইতিবাচক থাকা’কে। দেশকে নিয়ে প্রচন্ড আশাবাদী তিনি। সমৃদ্ধ এবং উন্নত এক দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেন তিনি।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর