dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


আফগানিস্তানের আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১৫০ দাঁড়িয়েছে

অনুসন্ধান অনলাইন ডেস্ক    |    ১১:১৯ এএম, ২০২০-০৮-২৮

আফগানিস্তানের আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১৫০ দাঁড়িয়েছে

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫০-এ দাঁড়িয়েছে। বুধবার ভোরের দিকে কাবুল সীমান্তবর্তী পারওয়ান প্রদেশে এ ভয়াবহ বন্যা শুরু হয়। বহু নারী-পুরুষ ও শিশু বন্যার পানির প্রবল স্রোতের মুখে পড়েন।

বন্যার তোড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ৯০০ পরিবারকে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। বন্যায় দেড় হাজার বাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া, ২৫০ ব্যক্তি আহত হয়েছে। প্রবল বৃষ্টি থেকে এই বন্যা শুরু হয়।

বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম আজিমি। তিনি বলেন, “আমরা আশঙ্কা করছি যে, অনেকেই এখনো পাথর ও কাদার মধ্যে চাপা পড়ে আছে।” তিনি বলেন, বন্যায় ক্ষয়-ক্ষতির মাত্রা অনেক বেশি এবং পরিস্থিতি জটিল।

আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা, সরকারি কর্মকর্তা ও সাধারণ লোকজন নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছে। তবে রাস্তা-ঘাট কাদা, মাটি ও পাথরে চাপা পড়ার কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে।

দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনির একজন মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে টুইটারে দেয়া এক বার্তায় বলেছেন, জীবিতদের জরুরিভিত্তিতে ত্রাণ সহায়তা দেয়ার জন্য কর্তৃপক্ষকে প্রেসিডেন্টের দফতর থেকে নির্দেশনা দেয়া হয়েছে। বন্যার কারণে দেশটিতে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আফগান সরকার এবং তালেবান বিদ্রোহী এবং যুক্তরাষ্ট্রের মাঝে শান্তি আলোচনা সত্ত্বেও দেশটিতে সহিংসতা অব্যাহত রয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান যখন অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়েছে তখন এই দুর্যোগের হানা এল দেশটিতে।

রিলেটেড নিউজ

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত


নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


ওমানে রোড এক্সিডেন্টে নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে ফিরল

ওমানে রোড এক্সিডেন্টে নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে ফিরল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত


ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সন্দ্বীপের ৭ প্রাণ

ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সন্দ্বীপের ৭ প্রাণ

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর