শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:৪৮ এএম, ২০২৩-০৫-১৫
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন স্বাস্থ্যকর্মীর হাতে একজন পোস্টমাস্টার লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার গোমস্তাপুর (রহনপুর) উপজেলা পোস্টমাস্টার হযরত আলী জানান, তিনি শনিবার দুপুরে রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে তার স্ত্রীর চিকিৎসার জন্য যায়। সেখানে কর্মরত মেডিকেল এ্যাসিসটেন্ট মেসবাহুল হক তার স্ত্রীর চিকিৎসা শেষে ব্যবস্থাপত্র দেন। তার দেয়া ব্যবস্থাপত্রে ঔষধের নাম বুঝতে না পারায় সে তা জানতে চাইলে সে তার সাথে চরম দূর্ব্যবহার করে।
এক পর্যায়ে তাকে প্রেসক্রিপশনটি ফার্মেসীতে দেখালেই বুঝতে পারবে বলে জানায়। কিন্তু তিনি তার লিখায় স্পষ্টতা না থাকার প্রতিবাদ করায় তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে আটকে রাখার চেষ্টা করে। এ সময় সাবেক কাউন্সিলর আশরাফুল হকের মধ্যস্ততায় ওই সময় ওই ঘটনার সুরাহা হয়। তিনি এ বিষয়ে সিভিল সার্জনকে লিখিত অভিযোগ করবেন বলে জানান। তবে ওই পোস্টমাস্টারকে লাঞ্ছিত ও আটকে রাখার কথা অস্বীকার করে স্বাস্থ্যকর্মী মেসবাহুল হক জানান, তার সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি পুরো ঘটনাটি ভিডিও করায় তার প্রতিবাদ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল হামিদ জানান, বিষয়টি আমি শুনেছি। ভুক্তভোগী এখনো কোন অভিযোগ করেনি।অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। প্রসঙ্গত: বেশ কিছুদিন আগে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত একজন চিকিৎসক কর্তৃক রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান দূর্ব্যবহারের শিকার হন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited